Showing posts with label কাবাব. Show all posts
Showing posts with label কাবাব. Show all posts

Monday, 7 December 2015

শিকমপুরি কাবাব








মাটনের টুকরো-১/২ কেজি(পায়ের অংশ থেকে)
চানা ডাল-১/৩ কাপ
কাঁচা লঙ্কা-৩,৪টে
আদা রসুন বাটা-১ টেবিল চামচ
লাল লঙ্কা গুঁড়ো-২ চা চামচ
বড় এলাচ-৪টে
তেজপাতা-৪টে
দারচিনি-৪টে স্টিক
লবঙ্গ-৬টা
দই-১/২ কাপ
নুন-স্বাদ মতো
গরম মশলা গুঁড়ো-১,১/২ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি-২,৩টে
ধনেপাতা কুচি-১/৩ কাপ
পুদিনা পাতা কুচি-২ টেবিল চামচ
ক্রিম-১/২ কেজি
লেবুর রস-৩,৪ টেবিল চামচ
ডিম-২টো(হালকা ফেটানো)
ঘি-ভাজার জন্য
কীভাবে বানাবেন-
ক্রিম সারারাত ফ্রিজে রেখে জমাট বাধিয়ে নিন। একটা বাটিতে মাংসের সঙ্গে সব মশলা জল দিয়ে ফোটান যতক্ষণ না জল শুকিয়ে মাংস নরম হয়ে আসে। ফোটানো মাংস থেকে লঙ্কা ও গোটা গরম মশলা সরিয়ে ফেলুন। মাংস জল ছাড়া মিহি করে বেটে নিন। মাংসের সঙ্গে দই, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা, পুদিনা পাতা ও লেবুর রস ভাল করে মিশিয়ে নিন। মাংস সমান ভাগ কয়েকটা ভাগ করে নিন। প্রত্যেক ভাগ হাতের চাপে গোল চ্যাপ্টা বল বানিয়ে নিন। মাঝখানে ছোট ফুটো করে ক্রিম দিন। প্রতিটা কাবাব ডিমের গোলায় ডুবিয়ে গরম ঘিয়ে ভেজে তুলুন।

Tuesday, 28 July 2015

বিফ নাগেটস


উপকরণ :
 

গরুর মাংসের মিহি কিমা ২ কাপ, পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ, আদা কিমা ১ চা-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, লালমরিচ গুঁড়া ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার আধা কাপ, লবণ স্বাদমতো, বেকিং পাউডার ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, ডিম ৫টি, সয়াবিন তেল ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, ব্রেডক্রাম ১ কাপ, তেল ভাজার জন্য, ময়দা ৩ টেবিল-চামচ।

প্রণালি :
 

মাংসের কিমা, পেঁয়াজ, আদা, গোলমরিচ, সয়াসস, লবণ, ৩টি ডিম, লেবুর রস, টমেটো সস, লালমরিচ ও গোলমরিচ গুঁড়া, ২ টেবিল-চামচ তেল, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে স্টিলের অথবা অ্যালুমিনিয়াম ডিশে তেল লাগিয়ে মাখানো মাংস ১ ইঞ্চি পরিমাণ পুরু রেখে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে।

ফুটন্ত পানির হাঁড়ির ওপরে ডিশ রেখে ঢাকনা দিয়ে ঢেকে ২৫-৩০ মিনিট স্টিমে রাখতে হবে। মাংস কাটার মতো শক্ত হলে চুলা থেকে নামিয়ে পছন্দমতো ডিজাইন করে কাটতে হবে।

দুটি ডিম ফেটিয়ে ময়দা মিশিয়ে নিয়ে নাগেটস ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ডুবোতেলে সোনালি রং করে ভাজতে হবে।

Sunday, 24 May 2015

কিমা চপ


উপকরণঃ
১ কাপ মাংসের কিমা (চিকেন/বিফ),১ কাপ সেদ্ধ আলু,১ কাপ ব্রেডক্রাম্ব,
১ চা চামচ আদা-রসুন বাটা,২ টি পেঁয়াজ মিহি কুচি,আধা চা চামচ গরম মসলা গুঁড়ো,আধা চা চামচ কাবাব মসলা (ইচ্ছে),আধা চা চামচ সয়া সস,
৩/৪ টি মরিচ বাটা (ইচ্ছে হলে কুচিও করতে পারেন),লবণ স্বাদমতো,২ টি ডিম,তেল ভাজার জন্য।

পদ্ধতিঃ
কিমা সেদ্ধ করে পানি ঝড়িয়ে রাখুন এবং আলু সেদ্ধ হাতে চটকে নিন মিহি করে। ডিম ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা করে রাখুন। ডিমের সাদা অংশে ১ চিমটির কম লবণ দিয়ে ফেটিয়ে আলাদা রাখুন।১ টি পাত্রে কিমা, আলু সেদ্ধ, ডিমের কুসুম নিয়ে এতে দিন বাকি মসলা (ব্রেডক্রাম্ব ও তেল বাদে)। একসাথে ভালো করে মিশিয়ে ডো এর মতো তৈরি করুন। যদি মিশ্রণটি বেশি নরম হয় তাহলে এতে পাউরুটি টুকরো দিয়ে নিন।
এরপর ছোটো ছোটো গোল বলের মতো তৈরি করে নিন। ইচ্ছে হলে এভাবেও রাখতে পারেন নতুবা হাতে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে পারেন।
চপ সব তৈরি হয়ে গেলে প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এরপর চপগুলো একটি একটি করে ডিমের সাদা অংশে চুবিয়ে ব্রেডক্রাম্বের উপর গড়িয়ে তেলে দিন।

লালচে হয়ে ভাজা হলে তুলে কিচেন টিস্যুর উপর রাখুন যাতে বাড়তি তেল শুষে নেয়। সব চপ ভাজা হয়ে গেলে পরিবেশন পাত্রে সাজিয়ে সসের সাথে পরিবেশন করুন অত্যন্ত সুস্বাদু ‘কিমা চপ’।

চাপ-পরোটা


উপকরণ:
হাড়ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, কাবাব মসলা ২ চা চামচ, আদা ও রসুনবাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, কাঁচা মরিচবাটা ২ চা চামচ, জিরা ও ধনে গুঁড়া ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চামচ, পেঁপে বাটা এক কাপ, টক দই এক কাপ, লবণ স্বাদমতো, তেজপাতা ২টি, গরম মসলা গুড়াঁ ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, সয়াবিন তেল প্রয়োজনমতো।
প্রণালী:
গরুর মাংস পাতলা করে কেটে নিয়ে ছেঁচে নিতে হবে। এর সঙ্গে পেঁয়াজ-রসুন-আদা-কাঁচা মরিচ বাটা, লবণ, কাবাব মসলা, জিরা, ধনে গুঁড়া, তেজপাতা, গরম মসলা, টক দই ও লেবুর রস দিয়ে মেখে ২ ঘণ্টা মেরিনেট করে রাখুন।
এবার ফ্রাই প্যানে তেল গরম হলে মাংস দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হলে আ‍ঁচ বাড়িয়ে ভাজতে থাকুন। মাংসের রঙ কালচে হয়ে এলে নামিয়ে নিন। পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
জেনে নিন পরোটা কীভাবে তৈরি করবেন।
উপকরণ:
ময়দা ৪ কাপ, দুধ ২ টেবিল চামচ, ঘি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পানি পরিমাণমতো, তেল পরিমাণমতো।
প্রণালী:
ময়দা, চিনি, লবণ, অর্ধেক ঘি ও দুধ দিয়ে মেখে পরিমাণমতো পানি দিয়ে পরোটার ডো তৈরি করুন। এবার গোল রুটি বেলে তেলের প্রলেপ দিয়ে তার ওপর ময়দার ছিটিয়ে দিয়ে মাঝ থেকে পেঁচিয়ে পরোটার লেচি করে নিন। এভাবে ২০ মিনিট রেখে দিন। পছন্দের আকারে পরোটা বেলে ডুবো তেল ও ঘি তে সোনালী করে ভেজে তুলুন।
সালাদের সঙ্গে পরিবেশন করুন।

Monday, 6 April 2015

শাহি কাঠি কাবাব



উপকরণ :

মাংসের কিমা ২ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, বাদামকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম ১িট, জয়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঠি কয়েকটা। ভাজার জন্য ঘি ৩ টেবিল চামচ ও তেল ১ টেবিল চামচ।

প্রণালি :

কিমার সঙ্গে সব উপকরণ মেখে কাঠিতে জড়িয়ে নিন। এবার কড়াইয়ে ঘি ও তেল গরম করে ভেজে নিন।

চিকেন রেশমি কাবাব


উপকরণ :

মুরগির মাংস ৭০০ গ্রাম, পেঁয়াজ, আদা ও রসুন কাটা মিলিয়ে ২০০ 

 গ্রাম, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, ঝরি করা পানি আধা কাপ, 

কাঁচামরিচ ও পুদিনা বাটা ২ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ১ 

চা-চামচ, টক দই আধা কাপ, সরিষার তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :

প্রথমে মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। তাতে একে 

একে সব বাটা মসলা, তেল ও টক 

দই দিয়ে মাখিয়ে প্রায় ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।এবার কাঠিতে জড়িয়ে 

নিন। তারপর একটি ননস্টিক 

ফ্রাইপ্যানে অল্প আঁচে সোনালি রঙের করে ভেজে একটি সার্ভিং ডিশে 

তুলে নানরুটি দিয়ে গরম গরম 

পরিবেশন করুন।

বিফ ঝুরা কাবাব


উপকরণ :

হাড়ছাড়া গরুর মাংস এক কেজি ছোট ছোট টুকরা করা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাবের গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সিরকা আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৮-১০টি, বড় পেঁয়াজ কিউব করে কাটা এবং ভাজার তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :

১.প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন। তারপর মাংসগুলো ছেঁচে নিন। এখন ছেঁচা মাংসে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন।
২.পরিমাণমতো পানি দিয়ে মাংসগুলো শুকনা করে সিদ্ধ করে নিন।
৩..এখন একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে সিদ্ধ মাংস, পেঁয়াজ ও কাঁচামরিচসহ ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করুন।

চিকেন আচারি কাবাব


উপকরণ :

মুরগির মাংস হাড় ছাড়া ৩০০ গ্রাম, সরিষার তেল ৬০ গ্রাম, টক দই 

৫০ গ্রাম, তানদুরি মসলা ২০ গ্রাম, আমের আচার ৫০ গ্রাম, বিট লবণ 

আধা চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ ও সাদা লবণ আধা চা 

চামচ।


প্রস্তুত প্রণালি :

১.প্রথমে মুরগির মাংস চার কোনা করে কেটে নিন। এবার সব

উপকরণ দিয়ে মুরগির মাংস মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন।

২.১ ঘণ্টা পর শিকে গেঁথে ওভেন এ গ্চিরিল করে নিন।তৈরি হয়ে যাবে

চিকেন আচারি কাবাব।

হাঁড়ি কাবাব


উপকরণ:

গরুর পেছনের রানের চাকা মাংস এক কেজি, দেশি পেঁয়াজ টুকরা এক কাপ, সয়াবিন তেল আধা কাপ, পেঁপেবাটা দুই টেবিল-চামচ, লাল মরিচের গুঁড়া দুই চা-চামচ, লবণ দুই চা-চামচ বা স্বাদ অনুযায়ী, চিনি দুই চা-চামচ বা স্বাদ অনুযায়ী, আদাবাটা এক চা-চামচ, দারচিনিবাটা আধা চা-চামচ, গোটা গোলমরিচ ১২টি, টক দই আধা কাপ, কাঁচ মরিচবাটা এক টেবিল-চামচ।

প্রণালি:

১.মাংস পাতলা করে এক ইঞ্চি চওড়া ও দেড় ইঞ্চি লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরান। বাটিতে মাংসগুলো নিয়ে তেল, পেঁয়াজ ও চিনি বাদে অন্যান্য সব উপকরণ একত্রে মিশিয়ে মেখে পাঁচ-ছয় ঘণ্টা রাখুন।

২.হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ সোনালি রং করে বেরেস্তা করুন। আধা কাপ বেরেস্তা উঠিয়ে বাকি বেরেস্তায় মাংসগুলো দিয়ে পাঁচ মিনিট মাঝারি আঁচে ভেজে ঢেকে দিন। উঠিয়ে রাখা বেরেস্তা ঠান্ডা হলে চিনি মাখিয়ে আধভাঙা করে রাখুন।

৩.মাংস থেকে পানি ছাড়া শুরু করলে চুলার আঁচ একেবারে কমিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে পানি টেনে মাখা মাখা হলে চিনি মাখানো বেরেস্তা দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। পাঁচ মিনিট পর পরোটা, নান বা বাখরখানির সঙ্গে পরিবেশন করুন।

কাবাবি মুরগি


উপকরণ:

মুরগি দেড় কেজি ১টা, সরিষার তেল সিকি কাপ, আদা বাটা ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দেড় চা-চামচ, হলুদ ১ চিমটি, মাঝারি সাসলিক কাঠি ৮-১০টি, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি:

১.মুরগি টুকরা করে ধুয়ে পানি ঝরাতে হবে। তেল বাদে ওপরের সব উপকরণ একসঙ্গে মুরগিতে মেখে ২০ মিনিট রেখে দিন।
২.এবার টুকরাগুলো সাসলিক কাঠিতে গেঁথে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে কাঠিতে গাঁথা মাংস দিয়ে ঢেকে দিতে হবে।
৩.সিদ্ধ হয়ে পানি শুকিয়ে কাবাবের মতো পোড়া পোড়া হলে নামিয়ে পরিবেশন।

ঝলসানো ইলিশ কাবাব

যা লাগবে :

আস্ত ইলিশ একটি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, সাদা সরষে বাটা আধা চা চামচ, টকদই আধা কাপ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, গরমমশলা বাটা ১ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো, কাঠকয়লা পরিমাণমত, গুঁড়ো মরিচ ১ টেবিল চামচ।

যেভাবে করবেন :

১.প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নিন। তারপর মাছের পেটের দিকটা চিরে ভেতর থেকে সব নাড়িভুঁড়ি বের করে ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখুন। এখন মাছের গা ছুরি দিয়ে হালকা করে চিরে নিন।

২.তারপর তাতে একে একে বাটা ও গুঁড়া মশলা, লবণ, তেল এবং টকদই ভালো করে মাখিয়ে প্রায় ২-৩ ঘণ্টা রেখে দিন।

৩.এরপর একটি কাবাবের চুলায় কয়লা জ্বালিয়ে অল্প আগুনে ওপরে একটি কাবাবের ট্রেতে অথবা ওভেন এ গ্মারিল্ করে নিন। রেখে এপিঠ ওপিঠ করে ঝলসিয়ে তৈরি করুন ঝলসানো ইলিশ কাবাব।

লোহারি কাবাব


উপকরণঃ

মুরগির মাংস ৮০০ গ্রাম, কাশ্মীরি রেড চিলি পাউডার ১ চা চামচ, লেবুর রস ১ চামচ, লবণ স্বাদমতো, মাঝারি আকারের পেঁয়াজ ২টি, চাট মসলা আধা চা চামচ।

ম্যারিনেটের জন্যঃ

দই ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার ১ চা চামচ, লবণ স্বাদমতো, গরম মসলা আধা চা চামচ, সরিষা তেল ২ চা চামচ, বাটার সামান্য।

যেভাবে তৈরি করবেনঃ

১. মুরগির বুকের ও পায়ের মাংস টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মাংসের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, লেবুর রস ও লবণ মেখে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
২. পেঁয়াজ গোল গোল করে কেটে ছাড়িয়ে নিন।
৩. মাংসে দই মিশিয়ে কাপড়ে বেঁধে ১৫ থেকে ২০ মিনিট ঝুলিয়ে রাখুন। এরপর আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, লেবুর রস, গরম মসলা, সরিষার তেল মাখিয়ে নিন।
৪. ম্যারিনেটের জন্য ফ্রিজে তিন থেকে চার ঘণ্টা রেখে দিন। ফ্রিজ থেকে বের করে ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১০ থেকে ১২ মিনিট রান্না করুন।
৫. ওভেন থেকে বের করে অপর পাশ উল্টিয়ে একটু বাটার দিয়ে আবার ৪ মিনিট রান্না করুন।
৬. চাট মসলা, পেঁয়াজ টুকরা ও লেবুর টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন লোহারি কাবাব।

Sunday, 28 December 2014

মাটন কাঠি কাবাব



যা লাগবে : 
হাঁড় ছাড়া মাংস এক কেজি, কাবাব মশলা এক চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, পেঁপে বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, গরম মশলা এক চা চামচ, শাহী জিরা বাটা আধা চা চামচ, গাজর ২০০ গ্রাম, ক্যাপসিকাম ২০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, পেঁয়াজ টুকরা ১০-১৫টি, জায়ফল-জয়ত্রী আধা চা চামচ, টকদই আধা কাপ, টোস্ট বিস্কুট গুঁড়া দুই কাপ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, কাঠি ১২টি, বেসন এক টেবিল চামচ, ডিম দুইটি

যেভাবে করবেন : 
প্রথমে মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন। ডিম ফেটে টোস্টের গুঁড়া করে রাখুন, গাজর গোল গোল করে কেটে পেঁয়াজ ক্যাপসিকাম, টমেটো পিস করে আলাদা করে রাখুন।
দ্বিতীয় : একটি পাত্রে মাংস সামান্য তেল লবণ ও সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। একটি কাঠিতে এক পিস মাংস, এক পিস গাজর, এক পিস মাংস, এক পিস পেঁয়াজ, এক পিস মাংস, একপিস ক্যাপিসিকাম, টেমেটো ঢুকিয়ে কাঠিতে ভরে টোস্টের গুঁড়া ভালো করে মেখে ফেটা ডিমে ডুবিয়ে গরম ডুবো তেলে বাদামি করে ভেজে তেল কষিয়ে চাটনি বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন কাঠি কাবাব।

হীরা কাবাব


উপকরণ:
সেদ্ধ করা কলিজা ৫০০ গ্রাম, আলু সেদ্ধ (মাঝারি) ২টি, গাজর সেদ্ধ ২টি, মরিচের গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, (দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী পরিমাণমতো নিয়ে টেলে গুঁড়া করে নিতে হবে)। ডিম ১টি, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল প্রয়োজন মতো, সাসলিকের কাঠি ৭-৮টি।

প্রণালী:
কলিজা, আলু ও গাজর চারকোনা করে টুকরো করে নিতে হবে। তেল ও টমেটো সস ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মেখে ৩০ মিনিট রাখতে হবে।ফ্রাইপ্যানে তেল দিয়ে সাসলিকের কাঠিতে পরপর কলিজা আলু ও গাজর গেঁথে ছেঁকা তেলে ভেজে বাকি মসলা কষে টমেটো সসে মেখে হীরা কাবাব পরিবেশন করুন।

মাছের শামি কাবাব



উপকরণ :
বড় মাছ ১টি, ছোলার ডাল ১৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ (চপকাট), পেঁয়াজ বাটা ২ টে. চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ (চপকাট) ১ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টে. চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, ডিম ২টি, চিনি সামান্য, লবণ পরিমাণমতো, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :
প্রথমে বড় মাছ কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিন। ছোলার ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া ও গরম মসলা দিয়ে মাছ সিদ্ধ করুন। মাছ সিদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে মাছের কাঁটা বেছে নিন।

এবার ডাল ও মাছ একসঙ্গে বেটে নিন। ডিমের কুসুম একসঙ্গে মেখে নিন। কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও ধনেপাতা কুচি, লেবুর রস, লবণ একসঙ্গে মেখে নিন।

মাছের খামির হাতের তালুতে অল্প করে নিয়ে গোল করে মাঝখানে বুড়ো আঙুলের গর্ত করে পেঁয়াজমাখা পুর ভরে মুখ বন্ধ করে চ্যাপ্টা আকারে কাবাব গড়ূন।

এবার ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় মেখে গরম তেলে মচমচে করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

ইলিশ কাবাব


উপকরণ :
ইলিশ মাছ ১টি, আলু ১টি, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, টমেটোর সস ২ টে. চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, লেবুর রস ১ টে. চামচ, লবণ পরিমাণমতো, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, তেল সিকি কাপ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :
প্রথমে ইলিশ মাছের আঁশ ফেলে পেট চিরে ময়লা বের করে নিন। এবার পরিষ্কার করে ধুয়ে নিন। ডুবো পানিতে গোটা মাছ সিদ্ধ করুন। মাথা ও লেজ রেখে দু’পিঠের মাছ মাঝের কাঁটা থেকে স্লাইস করে তুলে কাঁটা বেছে নিন। মাছ ঝুরি করে নিন।

আলু সিদ্ধ করে চটকে নিন। লেবুর খোসা গ্রোট করে নিন। পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি ভেজে তুলে চটকানো আলু দিয়ে ভেজে নিন। আলু তুলে রেখে কড়াইয়ে এক টে. চামচ তেল দিয়ে মাছের ঝুরি টমেটোর সস, গোলমরিচ ও লবণ দিয়ে ভেজে নিন। ভাজা হলে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ, লেমন রাইন্ড লেবুর রস দিয়ে নেড়ে আলু দিন। সামান্য ভাজা হলে নামিয়ে পাউরুটি ভেজে মাছে মিশিয়ে নিন।

এবার একটি ডিশে মাথা লম্বাভাবে বিছিয়ে রান্না করা মাছ ইলিশ মাছের আকারে বিছিয়ে দিন। ওপরে আরও পাউরুটি গুঁড়া সমানভাবে বিছিয়ে দিন। ওভেনে ১৯০ ডিগ্রি সে.গ্রে. তাপে ২০-২৫ মিনিট বেক করুন।

কাবাব গোশত



উপকরণ
হাড়সহ গরুর মাংস এক কেজি, টক দই এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পোস্ত বাটা আধা চা চামচ, কাঠবাদাম বাটা এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা তিনটি করে, জায়ফল বাটা এক চা চামচ, জয়ত্রী বাটা আদা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা চা চামচ, ঘি এক কাপের চার ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ, কেওড়া পানি এক টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. জায়ফল, জয়ত্রী ছাড়া সব উপকরণ দিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন এক ঘণ্টা।
৩. কড়াইয়ে ঘি গরম করে গোটা গরম মসলা দিয়ে ফোড়ন দিন। এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দিন।
৪. মাংস নেড়ে লবণ ও চিনি দিন। মাংস কষানো হলে দুই কাপ পানি দিয়ে ঢেকে দিন।
৫. সিদ্ধ হয়ে এলে ঘি ও বেরেস্তা, জায়ফল, জয়ত্রী দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে রাখুন ৩০ মিনিট।
৬. নামিয়ে পরিবেশন করুন কাবাব গোশত।

বিফ বটি কাবাব



উপকরণ :
১ কেজি বিফ, গরম মসলা ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ, লাল মরিচ গুঁড়া ২ চামচ, লবণ পরিমাণমতো, ডানো ক্রিম ২ চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়া ১ চামচ, ড্রাই অনিয়ন পাউডার ১ চামচ, মাস্টার্ড পেস্ট আধা চামচ, মাস্টার্ড অয়েল আধা কাপ, দই আধা কাপ, আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।

প্রস্তুত প্রণালি :
বিফ পরিষ্কার করে কিউব করে কাটতে হবে। এরপর ধুয়ে পানি ছাড়িয়ে রাখতে হবে। সব মসলা এক সঙ্গে মিক্সড করে ১ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। তারপর শিকে ভরে গ্রিলে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করতে হবে। বাদামি কালার হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এটা করতে ৮ মিনিট সময় লাগতে পারে।

Friday, 14 November 2014

চিংড়ির শাশ্লিক


উপকরণ :
চিংড়ি(মাঝারি আকারের)- ২০- ২৫ টা,ক্যাপ্সিকাম- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা),পেঁয়াজ- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা),টমেটো- ২ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা),লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ,হলুদের গুঁড়া - ১/২ চা চামচ,জিরার গুঁড়া- ১/৪ চা চামচ,রসুন বাটা - ১/২ চা চামচ,আদা বাটা - ১/২ চা চামচ,সয়া সস - ১ টেবিল চামচ,টক দই- ২ টেবিল চামচ,লবন ১/২ চা চামচ বা স্বাদমত,তেল - ব্রাশ করার জন্য।

প্রনালীঃ
চিংড়িগুলো ভাল করে বেছে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে রাখুন।
সব সব্জিগুলো ধুয়ে কেটে নিন।

এবার চিংড়িগুলো ও সব্জিগুলো একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরন দিয়ে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।

লোহার শিকে একটা চিংড়ি, একটা ক্যাপ্সিকাম, একটা টমেটো এবং একটা পেঁয়াজ, এভাবে করে গেঁথে নিন আপনার পছন্দনীয় আকারে।

এবার একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে শিকগুলো পাশে পাশে করে সাজিয়ে দিন। তারপর শিকগুলোর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিন।

৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রী সে এ ওভেন প্রিহিট করে নিন। এবার বেকিং ট্রে টি ওভেনে ঢুকিয়ে ২০-২৫ মিনিট মত বেক করুন। ৮-১০ মিনিট পরে শিকগুলো উল্টিয়ে দিন।

শাশ্লিক হাল্কা বাদামি রঙ ও একটু পোড়া পোড়া হলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা রাইতা দিয়ে।

Monday, 25 August 2014

মগজের কাবাব


উপকরণ: 
সেদ্ধ মগজ ১ কাপ,সেদ্ধ আলু ২ টেবিল চামচ (ম্যাশড),সেদ্ধ কাঁচা কলা ১টি,কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ,কাবাব মসলা আধা চা চামচ,পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
মরিচ কুচি ২টি,ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,ডিম ১টি, বিস্কুটের গুঁড়া ১ কাপ,লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।

প্রণালী: 
তেল, ডিম ও বিস্কুটের গুঁড়া ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করতে হবে।

মিশ্রণ থেকে নিয়ে কাবাব আকারে গড়ে ডিমে ডুবিয়ে গুঁড়ো মেখে ৩০ মিনিট ফ্রিজে রাখুন এবং প্যান এ ডুবো তেলে সোনালি রং করে ভেজে তুলুন।