Showing posts with label গরু. Show all posts
Showing posts with label গরু. Show all posts

Monday, 7 December 2015

জালি কাবাব



উপকরণ: 
গরু বা খাসির মাংসের কিমা। বুটের ডালের ছাতু, গরম মসলা, টক দই, রুটি, টোস্ট বিস্কুট, ডিম, পুদিনা ও ধনেপাতা।

প্রণালি: 
বুটের ডালের ছাতু, গরম মসলা, টক দই, রুটি, টোস্ট বিস্কুট একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর পুদিনা ও ধনেপাতা বেটে পেস্ট করে সব একসঙ্গে মেশাতে হবে। মেশানোর পরে সবকিছু এক করে খামিরের মতো করতে হবে। মেশানোর পর গোল গোল করে রাখতে হবে। ডিম ভেঙে তার মধ্যে গোল উপকরণটি ডুবিয়ে নিয়ে ডুবাতেলে ভাজতে হবে। তৈরি হয়ে যাবে জালি কাবাব।

Sunday, 28 December 2014

কাবাব গোশত



উপকরণ
হাড়সহ গরুর মাংস এক কেজি, টক দই এক কাপ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পোস্ত বাটা আধা চা চামচ, কাঠবাদাম বাটা এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা তিনটি করে, জায়ফল বাটা এক চা চামচ, জয়ত্রী বাটা আদা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা চা চামচ, ঘি এক কাপের চার ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ, কেওড়া পানি এক টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. জায়ফল, জয়ত্রী ছাড়া সব উপকরণ দিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন এক ঘণ্টা।
৩. কড়াইয়ে ঘি গরম করে গোটা গরম মসলা দিয়ে ফোড়ন দিন। এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দিন।
৪. মাংস নেড়ে লবণ ও চিনি দিন। মাংস কষানো হলে দুই কাপ পানি দিয়ে ঢেকে দিন।
৫. সিদ্ধ হয়ে এলে ঘি ও বেরেস্তা, জায়ফল, জয়ত্রী দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে রাখুন ৩০ মিনিট।
৬. নামিয়ে পরিবেশন করুন কাবাব গোশত।

বিফ বটি কাবাব



উপকরণ :
১ কেজি বিফ, গরম মসলা ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ, লাল মরিচ গুঁড়া ২ চামচ, লবণ পরিমাণমতো, ডানো ক্রিম ২ চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়া ১ চামচ, ড্রাই অনিয়ন পাউডার ১ চামচ, মাস্টার্ড পেস্ট আধা চামচ, মাস্টার্ড অয়েল আধা কাপ, দই আধা কাপ, আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।

প্রস্তুত প্রণালি :
বিফ পরিষ্কার করে কিউব করে কাটতে হবে। এরপর ধুয়ে পানি ছাড়িয়ে রাখতে হবে। সব মসলা এক সঙ্গে মিক্সড করে ১ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। তারপর শিকে ভরে গ্রিলে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করতে হবে। বাদামি কালার হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এটা করতে ৮ মিনিট সময় লাগতে পারে।

Monday, 3 November 2014

বিফ কোপ্তা কারী


উপকরণ :  
গরুর মাংসের কিমা আধা কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, 
টক দই ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, 
পাউরুটি টুকরা ২টি, ডিম ১টি, তেল, লবণ স্বাদমতো।

পদ্ধতি : 
একটি পাত্রে গরুর মাংসের কিমা নিয়ে এতে আদা-রসুন বাটা, সামান্য টক দই, লবণ, ১ টেবিল চামচ হলুদ, ১ টেবিল চামচ মরিচ, ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর এতে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি (ইচ্ছা), মরিচ কুচি, পানিতে ভেজানো পাউরুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এবার কিমা দিয়ে ছোট ছোট বল করে নিয়ে ডিমে চুবিয়ে তেলে লাল করে ভেজে নিন। 

এরপর অপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবং কোপ্তা বলগুলো দিয়ে নেড়ে নিন ভালো করে। পরিমাণ মতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে থাকুন। ঝোল ঘন করার জন্য ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে ঝোল ঘন করে নামিয়ে নিন। একটি সার্ভিং ডিসে ঢেলে ওপরে বাদাম কিসমিশ কুচি ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে মুরগির মাংস দিয়ে কোপ্তা তৈরি করতে পারেন।

Monday, 11 August 2014

গরুর মাংস ক্যাপসিকাম কারি


উপকরনঃ
হাড়ছাড়া গরুর মাংস- ৫০০ গ্রাম,ক্যাপসিকাম - ২ টা ছোট আকারের (রিং আকারে বা কিউব করে কেটে নিন),পেঁয়াজ - ১ ট বড় আকারের (১ ইঞ্ছি কিউব করে কেটে নিন),টক দই - ১/৪ কাপ,আদা বাটা- ১ টেবিল চামচ,রসুন বাটা- ১ চা চামচ,লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ,হলুদ গুঁড়া - ১/২  চা চামচ,জিরার গুঁড়া - ১/২ চা চামচ,গরম মসলা গুঁড়া - ১/ ২ চা চামচ,জয়ফল গুঁড়া - ১/৪ চা চামচ,তেজপাতা - ২ টা  ,তেল - ৬ টেবিল চামচ + ১ টেবিল চামচ,লবন - ১ চা চামচ

পদ্ধতিঃ 
গরুর মাংস পাতলা পাতলা করে কেটে নিন।
১.সব গুঁড়া মসলা, বাটা মসলা, লবন ও টক দই দিয়ে মাংসগুলো ভাল করে মাখিয়ে ১ ঘন্টা মত ম্যারিনেট করে রাখুন।
২.প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো দিন এবং এক চিমটি লবন ছিটিয়ে দিয়ে নাড়ুন। 
৩.পেঁয়াজ ও ক্যাপসিকাম নরম হয়ে আসলে প্যান থেকে একটি পাত্রে তুলে পাশে রাখুন।
৪.এবার ৬ টেবিল চামচ মত তেল গরম করে তেজপাতা ও ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালকরে নেড়ে দিন। 
৫.মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন।(মাংস সিদ্ধ হওয়ার জন্য দরকার হলে একটু কুসুম গরম পানি দিতে পারেন।)
৬.মাংস রান্না হয়ে গেলে পরিবেশন পাত্রে ঢেলে নিয়ে উপরে ভাজা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ছড়িয়ে দিন এবং গরম গরম পরিবেশন করুন।

Friday, 8 August 2014

আচার মাংস


উপকরণ:
খাসি বা গরুর মাংস দেড় কেজি,আম বা জলপাইয়ের আচার ৩ টেবিল চামচ,পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ৪টি, মেথি আধা চা চামচ, তেল ১ কাপ, কাঁচামরিচ ৫-৬টি, টকদই আধা কাপ, চিনি ১ চা চামচ


প্রণালী: 
মাংস টুকরা করে ধুয়ে সব বাটা মশলা, গুঁড়া মসলা, টকদই ও লবণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। 

তেল গরম করে মেথি ফোড়ন দিয়ে তেল ছেঁকে নিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে মাখানো মাংস দিয়ে কষাতে হবে। মাংস কয়েকবার কষিয়ে পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করতে হবে। 

পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ, চিনি, আচার দিয়ে মাংস ভুনা ভুনা করে নামাতে হবে।

কোরবানির গোস্ত




উপকরনঃ
গরুর মাংস  ৫কেজি ,তেজপাতা ৮টি,পেঁয়াজ, টুকরা ১/২ কেজি ,
গরম মসলা, আদা, বাটা ১/৪ কাপ ,লবণ ২টে.চা বা পরিমাণমত ,
রসুন, বাটা ২টে.চা ,তেল ২১/২ কাপ ,শুকনা  মরিচ পরিমাণমত,

 প্রক্রিয়াঃ 
১। মাংস বড় খন্ড করে কাটুন।

২। তেল গরম করে পেঁয়াজ ছাড়ুন । হালকা বাদামী রং করে ভাজুন । মাংস, আদা, রসুন, তেজপাতা এবং লবণ দিন । মাঝে মাঝে নেড়ে মাংস জ্বাল দিন ।

৩। মাংস ভালভাবে সিদ্ধ হলে মাংস থেকে পানি বের হবে, কিন্তু মাংস নরম হবে না। এ অবস্থায় মাংস চুলা থেকে নামান ।

৪। গরমের দিনে প্রতিদিন, শীতের দিনে এক দিন অন্তর এবং রেফ্রিজারেটরে রাখলে সাতদিন অন্তর মাংস ফুটিয়ে রাখবেন । মাংস আধা সিদ্ধ হলে গরম মসলা দিবেন ।

৫। মাংস জ্বাল দিতে দিতে পানি। শুকিয়ে তেলের উপর উঠবে এবং কিছু মাংস ভেঙ্গে ঝুরা হবে কিছু চাকা থাকবে। কোরবানীর সাদা গোস্ত এক মাস পর্যন্ত রাখা যায়।