...............................................................................................
....................................................................................................................
উপকরণ :
চিংড়ি মাছ ৫০০ গ্রাম, ঘি বা মাখন ২ চা চামচ,টক দই ২ চা চামচ,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারচিনি গুঁড়া অল্প, বড় এলাচ ১ টি, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি– সামান্য,
প্রণালী :
চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে টক দই ও লবণ দিয়ে মাখিয়ে নিন। এবার একে একে আদা বাটা , রসুন বাটা , জিরা গুঁড়া , ধনে গুঁড়া , শুকনা মরিচের গুঁড়া , এলাচ দানা ও সামান্য চিনি দিয়ে ভাল করে মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট হতে দিন ।এক ঘণ্টা পর বাঁশের কাঠিতে চিংড়ি মাছগুলো গেঁথে অল্প ঘি মাখিয়ে প্যানে ভেজে নিন। দুই দিকই ভাল মতো ভাজবেন। তবে চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। তন্দুর করা হয়ে গেলে নামিয়ে নিয়ে লেবুর রস ছড়িয়ে সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন। ওভেনে করতে চাইলে ১৮০ ডিগ্রিতে প্রি হিট করে ১০–১৫ মিনিট গ্রিল করে নিন।
উপকরণঃ
লবস্টার ৫০০ গ্রাম, গোলমরিচ সিকি চা চামচ, মরিচগুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, সরিষা বাটা আধা চা চামচ, মাখন ১ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, ডিমের হলুদ অংশ ১ চা চামচ, বেড ক্রাম ২ টেবিল চামচ, চিজ ৫০ গ্রাম, গাজর টুকরা ১০ গ্রাম, ছোলোরি ১০ গ্রাম ও লবণ আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে মাখন ও অলিভ অয়েল অল্প গরম করুন।
২. আস্ত লবস্টার পরিষ্কার করে লবণ, গোল মরিচ, মরিচগুঁড়া ও সরিষা বাটা দিয়ে মেরিনেট করে রাখুন।
৩. এরপর ফ্রাইপ্যানে অল্প ভেজে তুলে ফেলুন।
৫. এবার ফ্রাইপ্যানে বেডক্রাম, গাজর, ছোলোরি ও ডিমের হলুদ অংশ একত্রে মিশিয়ে সস তৈরি করে নিন।
৬. লবস্টার তৈরি করা সসের সঙ্গে মাখিয়ে চুলায় দিয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।
৭. এরপর লবস্টারের ওপরে চিজ দিয়ে মাইক্রোওভেনে দুই মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন।
উপকরণ :
টক দই ১ কাপ, মাঝারি সাইজের চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী ও তেল পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি :
প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে কিউব করা পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর টক দই এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সাজিয়ে।
উপকরণ :
চিংড়ি(মাঝারি আকারের)- ২০- ২৫ টা,ক্যাপ্সিকাম- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা),পেঁয়াজ- ১ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা),টমেটো- ২ (১ ইঞ্চি আকারে কিউব করে কাটা),লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ,হলুদের গুঁড়া - ১/২ চা চামচ,জিরার গুঁড়া- ১/৪ চা চামচ,রসুন বাটা - ১/২ চা চামচ,আদা বাটা - ১/২ চা চামচ,সয়া সস - ১ টেবিল চামচ,টক দই- ২ টেবিল চামচ,লবন ১/২ চা চামচ বা স্বাদমত,তেল - ব্রাশ করার জন্য।
প্রনালীঃ
চিংড়িগুলো ভাল করে বেছে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে রাখুন।
সব সব্জিগুলো ধুয়ে কেটে নিন।
এবার চিংড়িগুলো ও সব্জিগুলো একটি বাটিতে নিয়ে তেল ছাড়া সব উপকরন দিয়ে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন।
লোহার শিকে একটা চিংড়ি, একটা ক্যাপ্সিকাম, একটা টমেটো এবং একটা পেঁয়াজ, এভাবে করে গেঁথে নিন আপনার পছন্দনীয় আকারে।
এবার একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে শিকগুলো পাশে পাশে করে সাজিয়ে দিন। তারপর শিকগুলোর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিন।
৩৫০ ডিগ্রী ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রী সে এ ওভেন প্রিহিট করে নিন। এবার বেকিং ট্রে টি ওভেনে ঢুকিয়ে ২০-২৫ মিনিট মত বেক করুন। ৮-১০ মিনিট পরে শিকগুলো উল্টিয়ে দিন।
শাশ্লিক হাল্কা বাদামি রঙ ও একটু পোড়া পোড়া হলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা রাইতা দিয়ে।