Showing posts with label স্যুপ. Show all posts
Showing posts with label স্যুপ. Show all posts

Tuesday, 7 April 2015

চিকেন নুডুলস স্যুপ


উপকরণ :
মাখন ২ টেবিল চামচ, গাজর ১ কাপ, আধা কাপ পেঁয়াজ, দারুচিনি ১ টুকরো, ছোট ছোট টুকরো করা মাংস, মাংসের স্টক ৪ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ এগ নুডুলস এক কাপ, লবণ সামান্য।

প্রণালি :
মুরগির হাড় গুলো ধুয়ে সামান্য আদা বাটা, রসুন বাটা ও লবণ, ১ টি তেজপাতা ও দুই লিটার পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। তৈরি হয়ে গেল মুরগির স্টক। মুরগির মাংস লবণ এবং সয়াসস মেখে ২০ মিনিট রেখে দিন। পাত্রে মাখন গরম করে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লাল করে ভেজে মাংস ও গাজর দিন। এবার গোলমরিচের গুড়া দিয়ে আগেই করে রাখা চিকেন স্টক দিয়ে দিন। স্যুপ ফুটে উঠলে এতে নুডুলস দিন, এ সময় ঘন ঘন নাড়তে হবে। সবশেষে সয়াসস, সিরকা দিন। ফুটে উঠলে কাঁচামরিচ কুচি, লেবুর রস দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার চিকেন নুডুলস স্যুপ।

Sunday, 28 December 2014

কবুতরের স্যুপ



উপকরণ :

কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :

প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর ও আদা-রসুন বাটা দিয়ে দিন। গোলমরিচ গুঁড়া ও লবণ দিন। পানি টগবগ করে ফুটতে ফুটতে যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে ছেঁকে নিন।

অন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে এর মধ্যে ঢেলে দিন। গরম গরম পরিবেশন করুন মজাদার কবুতরের স্যুপ।

Sunday, 10 August 2014

থাই স্যুপ

উপকরণ:
মুরগির স্টক - ৬ কাপ,লেবু পাতা - ৩ টা,কাচামরিচ - ৩-৪ টা ,মাশরুম - ১/২ কাপ ,চিংড়ি - ১০-১২ টা  অথবা মুরগির বুকের মাংস - ১/২ কাপ,ডিমের লালি - ৩ টা,ভুট্টা গুড়া - ৩ টেবিল চামচ,চিনি - ৫ চা চামচ,
 ভিনেগার - ৩ টেবিল চামচ,কেচাপ - ৩ টেবিল চামচ,চিলি সস/চিলি গারলিক সস - ২ টেবিল চামচ,লবন - ১ চা চামচ

পদ্ধতি:
মুরগির স্টক একটা সস প্যান-এ নিন এবং ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করুন। এখন লেবু পাতা, মাশরুম, কাচামরিচ ও মুরগির বুকের মাংস (যদি আপনার উপকরণে থাকে ) প্যানএ  যোগ করুন এবং নিচু তাপমাত্রায় সিদ্ধ করুন।
এই সময়ের মধ্যে ডিমের লালিগুলু ফেটিয়ে নিন। তারপরত এতে ভুট্টা যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।এখন স্টকে চিনি, ভিনেগার, কেচাপ, সস আর লবন যোগ করুন এবং ভালোভাবে নাড়ুন।

এরপর স্টকের ৫-৬ টেবিল চামচ নিয়ে ডিমের মিশ্রনে যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। (এটা  একটা গুরুত্বপূর্ণ ধাপ কারণ এতে করে ডিমের তাপমাত্রা খাপ খাবে, অন্যথায় ডিমের মিশ্রন স্টকে যোগ করলে জমাট বেধে যেতে পারে।)এখন এক হাতে সুপ নাড়তে থাকুন আর অন্য হাত দিয়ে সাবধনে ডিমের মিশ্রন সুপে  যোগ করুন। সুপ ক্রমাগত নাড়তে থাকুন যাতে করে মিশ্রন ভালো হয়। 

এরপর চিংড়ি যোগ করে সুপ সিদ্ধ করুন এবং চুলা বন্ধ করে দিন।আপনার সুপ এখন গরম-গরম পরিবেশন করুন।