Showing posts with label মাছ. Show all posts
Showing posts with label মাছ. Show all posts

Tuesday, 28 July 2015

বেদানা চিংড়ি


উপকরণ :

মাঝারি চিংড়ি মাথা ও খোসা ছাড়ানো ১৫-২০টি, তেল ২ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, পাপরিকা পাউডার ১ চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ (লাল দেখে) ২টি মিহি কুচি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, বেদানার দানা ৪-৫ টেবিল চামচ, বেদানার রস ২০ মিলিলিটার বা সিকি কাপ, লবণ আধা চা-চামচ।

প্রণালি :

চিংড়িগুলো লবণ, পাপরিকা ও মরিচকুচি দিয়ে ১০ মিনিট মেখে রাখুন। প্যানে তেল গরম করে মাঝারি আঁচে চিংড়িগুলো ৫-৬ মিনিট ভেজে তুলে রাখুন।

একই প্যানে এবার পেঁয়াজ-রসুনের কুচি হালকা সোনালি করে ভেজে নিন। এবার ধনেপাতা দিন।বেদানার রস দিয়ে দিন। বলক এলে চিংড়িগুলো দিয়ে আরও ৪-৫ মিনিট ঢাকনা ছাড়া রান্না করুন।ঢাকনা দিলে রং নষ্ট হয়ে যাবে। 

নামানোর সময় ২ টেবিল চামচ বেদানার দানা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। বাকি বেদানার দানাগুলো পরিবেশনের সময় ওপরে ছড়িয়ে দিন।

সাদা সসে লেবু-মাছ













 উপকরণ : 

পছন্দমতো ফিশ ফিলে ২টি (৩৫০-৪০০ গ্রাম), লেবুর রস ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টি, ব্রেড ক্রাম্ব ১ কাপ বা প্রয়োজনমতো, তেল ৪ টেবিল চামচ বা আরও কম, তরল দুধ ১ কাপ, লেমন জেস্ট (লেবুর খোসার সবুজ অংশের কুচি) ১ টেবিল চামচ, ময়দা ৪ চা-চামচ, মাখন ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ।

প্রণালি : 

ফিশ ফিলে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে মুছে সুবিধামতো টুকরা করে নিতে পারেন অথবা গোটাও রাখতে পারেন। এবার এতে লেবুর রস দিয়ে মেখে রাখুন। আধা ঘণ্টা পর মেরিনেট করা মাছ ধুয়ে আবারও মুছে নিন।

এবার মাছের ওপর আধা চা-চামচ লবণ ও আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দুই পিঠেই মেখে নিন। আলাদা ৩টি প্লেট নিন। একেকটায় একেক উপকরণ রাখুন। প্রথমটিতে ৩ চা-চামচ ময়দা ছড়িয়ে দিন, আরেকটিতে ডিম ফেটিয়ে ছড়িয়ে দিন। বাকি প্লেটে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিন।

ফিশ ফিলেগুলোকে প্রথমে ময়দায় মাখান, এরপর ডিমে চুবান, পরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার ননস্টিক প্যানে একটু একটু তেল দিয়ে মাঝারি আঁচে ফিলেগুলো ভেজে নিন।

আরেকটি প্যানে মাখন গরম করে ১ চা-চামচ রসুন হালকা করে ভেজে নিন। এবার তাতে ১ চা-চামচ ময়দা ও আধা চা-চামচ লবণ দিন। ৩০ সেকেন্ড ভেজে নিয়ে ১ কাপ দুধ দিয়ে দিন। ১ মিনিট পর বা বলক উঠে গেলে লেমন জেস্ট ছড়িয়ে নামিয়ে নিন। সাদা সস রেডি।

এবার পরিবেশন পাত্রে ফিশ ফিলেগুলো পাশাপাশি রেখে তার ওপর সাদা সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Monday, 6 April 2015

ঝলসানো ইলিশ কাবাব

যা লাগবে :

আস্ত ইলিশ একটি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, সাদা সরষে বাটা আধা চা চামচ, টকদই আধা কাপ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, গরমমশলা বাটা ১ টেবিল চামচ, সরিষা তেল পরিমাণমতো, কাঠকয়লা পরিমাণমত, গুঁড়ো মরিচ ১ টেবিল চামচ।

যেভাবে করবেন :

১.প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নিন। তারপর মাছের পেটের দিকটা চিরে ভেতর থেকে সব নাড়িভুঁড়ি বের করে ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখুন। এখন মাছের গা ছুরি দিয়ে হালকা করে চিরে নিন।

২.তারপর তাতে একে একে বাটা ও গুঁড়া মশলা, লবণ, তেল এবং টকদই ভালো করে মাখিয়ে প্রায় ২-৩ ঘণ্টা রেখে দিন।

৩.এরপর একটি কাবাবের চুলায় কয়লা জ্বালিয়ে অল্প আগুনে ওপরে একটি কাবাবের ট্রেতে অথবা ওভেন এ গ্মারিল্ করে নিন। রেখে এপিঠ ওপিঠ করে ঝলসিয়ে তৈরি করুন ঝলসানো ইলিশ কাবাব।

Sunday, 25 January 2015

পুঁইপাতায় কাচকি ভাজি

উপকরণ :
কাচকি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, সাদা সরিষা বাটা ১ চা-চামচ, মরিচ ও ধনের গুঁড়া ১ চা-চামচ, হলুদের গুঁড়া পরিমাণমতো, রসুন বাটা ১ চা-চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, বড় পুঁইপাতা ১০-১২টি, টুথপিক প্রয়োজনমতো, লবণ ও কাঁচা মরিচের কুচি স্বাদমতো, টমেটো কুচি ১টি ও ভাজার জন্য তেল ১ কাপ।

ভাজার মিশ্রণ :
কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, ডিম ১টি, চালের গুঁড়া ৩ টেবিল-চামচ, লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো। সব মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে।

প্রণালি :
মাছ পরিষ্কার করে তেল ছাড়া অন্য উপকরণ সব এতে মাখিয়ে ২-৩ মিনিট রাখুন। এবার পুঁইপাতার ভেতর অল্প অল্প মাখানো মাছ ভালো করে ভরে পাতা ভাঁজ করে টুথপিক দিয়ে আটকান। তেল গরম করে ভাজার মিশ্রণে ডুবিয়ে পাতায় আটকানো মাছ মচমচে করে ভেজে তুলুন।

Sunday, 28 December 2014

মাছের শামি কাবাব



উপকরণ :
বড় মাছ ১টি, ছোলার ডাল ১৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ (চপকাট), পেঁয়াজ বাটা ২ টে. চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ (চপকাট) ১ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টে. চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, ডিম ২টি, চিনি সামান্য, লবণ পরিমাণমতো, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :
প্রথমে বড় মাছ কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিন। ছোলার ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া ও গরম মসলা দিয়ে মাছ সিদ্ধ করুন। মাছ সিদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে মাছের কাঁটা বেছে নিন।

এবার ডাল ও মাছ একসঙ্গে বেটে নিন। ডিমের কুসুম একসঙ্গে মেখে নিন। কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও ধনেপাতা কুচি, লেবুর রস, লবণ একসঙ্গে মেখে নিন।

মাছের খামির হাতের তালুতে অল্প করে নিয়ে গোল করে মাঝখানে বুড়ো আঙুলের গর্ত করে পেঁয়াজমাখা পুর ভরে মুখ বন্ধ করে চ্যাপ্টা আকারে কাবাব গড়ূন।

এবার ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় মেখে গরম তেলে মচমচে করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

ইলিশ কাবাব


উপকরণ :
ইলিশ মাছ ১টি, আলু ১টি, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, টমেটোর সস ২ টে. চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, লেবুর রস ১ টে. চামচ, লবণ পরিমাণমতো, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, তেল সিকি কাপ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :
প্রথমে ইলিশ মাছের আঁশ ফেলে পেট চিরে ময়লা বের করে নিন। এবার পরিষ্কার করে ধুয়ে নিন। ডুবো পানিতে গোটা মাছ সিদ্ধ করুন। মাথা ও লেজ রেখে দু’পিঠের মাছ মাঝের কাঁটা থেকে স্লাইস করে তুলে কাঁটা বেছে নিন। মাছ ঝুরি করে নিন।

আলু সিদ্ধ করে চটকে নিন। লেবুর খোসা গ্রোট করে নিন। পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি ভেজে তুলে চটকানো আলু দিয়ে ভেজে নিন। আলু তুলে রেখে কড়াইয়ে এক টে. চামচ তেল দিয়ে মাছের ঝুরি টমেটোর সস, গোলমরিচ ও লবণ দিয়ে ভেজে নিন। ভাজা হলে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ, লেমন রাইন্ড লেবুর রস দিয়ে নেড়ে আলু দিন। সামান্য ভাজা হলে নামিয়ে পাউরুটি ভেজে মাছে মিশিয়ে নিন।

এবার একটি ডিশে মাথা লম্বাভাবে বিছিয়ে রান্না করা মাছ ইলিশ মাছের আকারে বিছিয়ে দিন। ওপরে আরও পাউরুটি গুঁড়া সমানভাবে বিছিয়ে দিন। ওভেনে ১৯০ ডিগ্রি সে.গ্রে. তাপে ২০-২৫ মিনিট বেক করুন।

Saturday, 13 December 2014

টক দই দিয়ে কোরাল মাছ কারি

টক দই দিয়ে কোরাল মাছ কারি 

উপকরণ :
 
কোরাল মাছ ১কেজি, সয়াবিন তেল হাফ কাপ, পেঁয়াজ বাটা হাফ কাপ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ, আদার পাউডার বা বাটা হাফ চা চামচ, লবণ পরিমাণ মত, কাঁচামরিচ ফালি ৩ টি  ও টমেটো – ২ টি।

প্রণালী : 

১.মাছের মাঝারি টুকরা করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে কাঁচামরিচ ফোঁড়ন দিতে হবে। 

২.একটু ভেজে সব মসলা ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো বিছিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে প্রয়োজনমত পানি ও লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুন। 

৩.তারপর দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। তরকারিতে দিয়ে ঢাকনা দিয়ে দিন। মাঝখানে ঢাকনা খুলে মাছ উল্টিয়ে জিরা দিয়ে ঢেকে নিন।পানি লাগলে দিতে পারেন।  

৪.টক দই হলে সামান্য চিনি দিন। নামানোর আগে টমেটো দিন। ৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিন।

Friday, 14 November 2014

মাছ রসুনের ভর্তা


উপকরণ:
তেলাপিয়া ফিলে -২ টুকরা মাঝারি (অন্য কোন মাছ কাঁটা ছাড়ানো ব্যবহার করতে পারেন),রসুনের কোয়া-১২-১৫ টি(কুচি করা),
পেঁয়াজ-আধা কাপ(কুচি করা),কাঁচা মরিচ-৫-৬ টুকরা অথবা আপনার স্বাদ অনুযায়ী(আস্ত শুকনা মরিচ ভেজে গুড়া করেও ব্যবহার করতে পারেন),হলুদ গুঁড়া-১/২ চা চামচ, মরিচের গুড়া-১/২ চা চামচ, ধনে পাতা-২ টেবিল চামচ,সরিষার তেল- আনুমানিক ৩ তেবিল চামচ,লবন-১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী।

পদ্ধতি:
১.মাছের ফিলেতে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া,১/২ চা চামচ লবণ ভাল করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। 

২.প্যান এ তেল গরম করুন। মাছের মাখিয়ে রাখা ফিলে দিন এবং উভয় পাশ বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। প্যান থেকে মাছ নামিয়ে অন্য একটি পাত্রে রাখুন।

৩.প্যানের মধ্যে অবশিষ্ট তেলে কাটা পেঁয়াজ, রসুন, ১/২ চা চামচ লবণ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ এবং রসুন নরম হয়ে এলে ভাজা মাছ দিয়ে দিন এবং নাড়তে থাকুন। মাছগুলোকে ভেঙে দিন।৩-৪ মিনিট ভাজুন। 

৪.প্যান থেকে নামিয়ে পাত্রে রাখুন। ধনে পাতা কুচি দিয়ে হাত দিয়ে ভাল করে মাখিয়ে নিন। পরিবেশনের জন্য ছোট ছোট বল তৈরি করে পরিবেশন করতে পারেন।

Sunday, 10 August 2014

ইলিশের ঝোল






উপকরণ:
ইলিশ মাছ - ৬ টুকরা (প্রায় ২০০ গ্রাম),পেয়াজ কুচি  - ১/৪ কাপ,কাচামরিচ কুচি - ২ টেবিল চামচ অথবা স্বাদ  অনুযায়ী,হলুদ গুড়া - ১ চা চামচ,জিরা গুড়া - ১ চা চামচ,লবন - ১ চা চামচ,ধনেপাতা (কাটা)- ১ টেবিল চামচ (ঐচ্ছিক),সরিষার তেল - ১/৪ কাপ,
পদ্ধতি:
মাছ ধুয়ে একটি পাত্রে রাখুন।

একটি পাত্রে সব মশলা (পেয়াজ  কুচি , কাচামরিচ কুচি, হলুদ, জিরা ও লবন) দিয়ে দিন এবং ভালোভাবে মেশান ।

এরপর এতে মাছের টুকরা যোগ করুন আর মশলার সাথে মিশিয়ে দিন যাতে করে সব মাছের টুকরায় মশলার আবরণ পরে। এভাবে ৩-৪ মিনিট রাখুন, তারপর এক কাপ পানি দিয়ে সিদ্ধ করুন।

এখন পান-এ ঢাকনা দিন এবং প্রায় ১৫-২০ রান্না করুন। সবশেষে এতে ধনেপাতা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন।
মাছ রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। 

আনারস ইলিশ

 
উপকরনঃ
ইলিশ মাছ- ১ টা (প্রায় ৯০০ গ্রাম),পাকা আনারস - ১/২ (প্রায় ৫০০ গ্রাম),পেঁয়াজকুচি - ২ টা মাঝারি আকারের,কাঁচামরিচকুচি- ৭-৮ টা (মাঝখানে চিরে নিন),হলুদ গুঁড়া - ১ চা চামচ + ১ চা চামচ,জিরা গুঁড়া - ১ চা চামচ,রসুন বাটা - ১ টেবিল চামচ,লেবুর রস - ২ টেবিল চামচ,
সরিষা বাটা- ৩/৪ চা চামচ,চিনি - ১ চা চমচ (ইচ্ছা),তেল - ১ কাপ,লবণ - ২ চা চামচ।
পদ্ধতিঃ
মাছ কেটে ভাল করে ধুয়ে নিন।  ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।
আনারস গ্রেট করে নিন।প্যানে ১/২ কাপ তেল গরম করে মাছগুলো হাল্কা ভেজে তুলুন।বাকি তেল গরম করে পেঁয়াজকুচি নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও কাঁচামরিচ দিয়ে ভালকরে কষান। কষানো হলে গ্রেট করা আনারস দিয়ে নেড়ে দিন এবং ১ কাপ মত পানি দিন। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে উঠা পর্যন্ত রান্না করুন।ঝোল ঘন হয়ে আসলে সরিষা বাটা ও চিনি দিয়ে নেড়ে দিন। আরও ২-৩ মিনিট মত রান্না করে চুলা বন্ধ করে দিন।
গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন আনারস ইলিশ।

Saturday, 9 August 2014

ইলিশ মাছের পোলাও


উপকরণঃ
চাল – ২৫০ গ্রাম,ইলিশ মাছ – ৮/১০ টুকরো,হলুদ – ১/৪ চা চামচ,
লঙ্কা গুঁড়ো – ১/৪ চা চামচ,কালোজিরে – ১/৪ চা চামচ,নুন – আন্দাজ মতো,আস্ত শুকনো লঙ্কা – ৩/৪ টে,সরষের তেল – ২ টেবিল চামচ

প্রণালীঃ
ভাত রান্না করে ঝরিয়ে নিন। ভাত যেন একটু শক্ত থাকে নয়তো খেতে স্বাদ লাগবে না।ভাত একটা থালায় ছড়িয়ে রাখুন।
মাছের টুকরোয় নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে হালকা ভেজে তুলুন।

এবার ওই তেলেই কালোজিরে, শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে আঁচ কমিয়ে ভাতটা দিয়ে দিন।আন্দাজমতো নুন দিয়ে ভাতটা আস্তে আস্তে মিশিয়ে নিন।এবার মাছ ভাজাগুলো দিয়ে খুব সাবধানে মেশান।দমে দুই-তিন মিনিট রান্না করুন।নামিয়ে পরিবেশন করুন। 

Friday, 8 August 2014

স্মোকড হিলসা


উপকরণ: 
বড় ইলিশ মাছ একটি, ভিনেগার ১ টেবিল চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, টমেটো সস আধাকাপ,লবণ সামান্য, সাদা গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ।

প্রণালি: 

১. মাছের আঁশ ছাড়িয়ে মাথা কেটে ধুয়ে পানি ঝরিয়ে দুই পিঠের মাছের মাঝের কাঁটা থেকে ছুরি দিয়ে আস্ত ছাড়িয়ে নিতে হবে।

২. লবণ, ভিনেগার, ফিশ সস ৩ টেবিল চামচ, টমেটো সস, তেল একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে।

৩. মাছ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ১৮০০ সে. তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।

৪. ওভেন থেকে মাছ বের করে চপিং বোর্ড বা রুটি বেলার পিঁড়ির ওপর মাছের চামড়ার দিক নিচে রেখে ছুরি দিয়ে মাছের গায়ে তিন-চারটি লম্বা দাগ ও তিন-চারটি তেরছা দাগ কেটে টেনে কাটা বের করতে হবে।

৫. এবার বাকি টমেটো সস, গোলমরিচ গুঁড়ো মাছের গায়ে লাগিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে কয়লার আগুনে ২০-২৫ মিনিট রেখে রোস্ট পটেটো বা সেদ্ধ সবজি এবং ওয়াইসস দিয়ে পরিবেশন করতে হবে।

বেকড হিলসা


উপকরণ: 
বড় ইলিশ মাছ ১টি, ভিনেগার ১ টেবিল চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, টমেটো সস ৫ টেবিল চামচ, 
শুকনা মরিচ টেলে গুঁড়ো করে ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ সামান্য, তেল ৪ টেবিল চামচ। মাখন ২ টেবিল চামচ, 
ডিম ১টি, ব্রেড ক্র্যাম্ব ১ কাপ।

প্রণালি: 
মাছের আঁশ ছাড়িয়ে মাথা কেটে ধুয়ে পানি ঝরিয়ে দুই পিঠের মাছ মাঝের কাঁটা থেকে ছুরি দিয়ে আস্ত ছাড়িয়ে নিতে হবে।
ভিনেগার, ফিশ সস, ওয়েস্টার সস, ২ টেবিল চামচ টমেটো সস, ২ টেবিল চামচ তেল, মরিচগুঁড়ো এক সঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে দুই ঘণ্টা রেখে দিতে হবে।

মাছ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ১৮০০ সে. তাপে ২৫-৩০ মিনিট বেক করে ওভেন থেকে বের করে স্মোকড হিলসার মতো কাঁটা বেছে নিতে হবে।

এবার মাছের গায়ে বাকি টমেটো সস, লবণ, গোলমরিচের গুঁড়ো লাগিয়ে আধাঘণ্টা ফ্রিজে রাখতে হবে।
ডিম ফেটিয়ে মাছ ডিমে ডুবিয়ে টোস্টার গুঁড়োয় গড়িয়ে ওভেন প্রুফ ডিশে রেখে ২ টেবিল চামচ তেলের সঙ্গে মাখন গরম করে মাছে ওপর ঢেলে দিয়ে প্রি হিটেড ওভেনে ১৮০০ সে. তাপে ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে।

রূপচাঁদা কাবাব


উপকরণ: 
রূপচাঁদা মাছ ৪০০ গ্রাম,লেবুর রস ১ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, ডিম ১টি, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ,
হলুদ গুঁড়া আধা চা-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো। সালাদ ইচ্ছামতো।

প্রণালি: 
মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ছুরি দিয়ে একটু চিরে দিতে হবে। এবার লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। তারপর সব মসলা দিয়ে মাখিয়ে ৩০ মিনিট মাছ ফ্রিজে রাখতে হবে। 

এরপর কাঠ কয়লার আগুনে ৭-৮ মিনিট সোনালি রং করে ঝলসে নিতে হবে এপিঠ-ওপিঠ অথবা শিকে গেঁথে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেনে ১৫ মিনিট বেক করতে হবে। মাঝেমধ্যে মাছের ওপর তেল ব্রাশ করে দেওয়া যেতে পারে। শসা, টমেটো ও চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করা যায় মাছের কাবাব।

কোরাল মেয়োনেজ


উপকরণ: 
কোরাল মাছ ৭-৮ টুকরো, মেয়োনেজ আধা কাপ, ময়দা ২ টেবিল-চামচ, মাখন আধা কাপ, দুধ আধা কাপ,গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঢ্যাঁড়স ৭-৮টি (আস্ত), টমেটো ১টি, কাঁচামরিচ ৪-৫টি (ফালি)।গোল গোল করে কাটা পেঁয়াজ ১টি (বড়), লবণ স্বাদমতো। 
লেবুপাতা ৪-৫টি।

প্রণালি: 
মাছে লবণ ও গোলমরিচ গুঁড়া মাখিয়ে মাখন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। একটি বাটিতে মেয়োনেজ, ময়দা, গোলমরিচ গুঁড়া, ১ টেবিল-চামচ দুধ, ও মাখন দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। 

তারপর একটি স্টিলের (ঢাকনাযুক্ত) বাটিতে ১ চা-চামচ মাখন মাখিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো ঘন মিশ্রণে মেখে বাটিতে সাজিয়ে দিতে হবে। ঢ্যাঁড়স, টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ মিশ্রণে মেখে মাছের ওপর সাজিয়ে দিতে হবে। 

এবার ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারে ভাপে সেদ্ধ দিয়ে ৩টি হুইসেলের জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।