...............................................................................................
....................................................................................................................
উপকরণ :
টক দই ১ কেজি, ধনেপাতা বাটা ৩ টেবিল চামচ, পুদিনা পাতা বাটা ৩ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ, টমেটো কেচাপ ৪ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া ১ টেবিল চামচ, সরিষা বাটা ৪ টেবিল চামচ, লবণ ও বিট লবণ স্বাদমতো, চিনি ১ টেবিল চামচ ও লেবুর রস ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি :
টক দইয়ের সঙ্গে ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, আদা, রসুন বাটা, টমেটো কেচাপ, ভাজা জিরার গুঁড়া, চাট মসলা, চিনি, লেবুর রস, লবণ ও বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গ্গ্নাসে বরফ দিয়ে পরিবেশন করুন বোরহানি।
 |
| ফেনা ভাসা সুস্বাদু চা |
উপকরণ :
পানি- দেড় কাপ, ঘন দুধ- ১ কাপ, চা পাতা- ২ চা চামচ, আদা কুচি- ১/২ চা চামচ, ছোট এলাচ- ২টি, দারচিনি- এক টুকরো, লবঙ্গ- ২টি, তেজপাতা- অর্ধেকটা, কনডেন্সড মিল্ক- ২ বা ৩ চা চামচ
প্রণালী :
১.প্রথমে পানি ও দুধ একসাথে চুলায় দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে এতে আদা কুচি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে জ্বাল দিতে হবে।
২.এক- দুই মিনিট পরেই মশলা আর দুধের মিশেলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে। এবার এতে কনডেন্সড মিল্ক আর চা পাতা দিতে হবে। অন্তত ৫ মিনিট অল্প আঁচে জ্বাল দিতে হবে।
৩.কেউ আরো কড়া চা খেতে চাইলে আর একটু সময় জ্বাল দিতে পারেন। হয়ে গেল চা।
৪.এবার আসি মূল বিষয়ে। কিভাবে চায়ের উপর ফেনা তৈরী করবেন। পদ্ধতিটা খুবই সোজা। দুটি বড় মগ নিন। এবার এক মগ থেকে আরেক মগে বারবার চা ঢালতে থাকুন। তবে সাধারণভাবে ঢাললেই ফেনা হবে না। টেকনিকটা হল একটু উঁচু থেকে আস্তে আস্তে এক মগ থেকে আরেক মগে চা ঢালতে হবে। এভাবে দুই থেকে তিন বার ঢালার পরই দেখবেন আস্তে আস্তে ফেনা হতে শুরু করেছে।
৫.চা পরিবেশন করার সময় প্রথমে কাপে চা দিন। তারপর সাবধানে আংগুল দিয়ে ফেনাটা চায়ের উপর দিয়ে দিন।আর এই চায়ের স্বাদ ও গন্ধ তো অতুলনীয়।