...............................................................................................
....................................................................................................................
ক্ষিরের জন্য :
দুধ ২ কাপ। ডাবল ক্রিম ১ কাপ (না দিলেও হবে)। চিনি আধা কাপ। জাফরান ১ চিমটি। চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ১ চা-চামচ।
দুধ খুব ঘন করে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে চিনি, ক্রিম, জাফরান দিয়ে নাড়তে থাকুন। ক্ষির না হওয়া পর্যন্ত নাড়তে হবে। নইলে পাতিলের তলায় লেগে যাবে। দুধ যখন খুব ঘন হয়ে আসবে তখন চালেরগুঁড়া বা কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে নিয়ে দুধে মিশিয়ে নাড়তে হবে। ক্ষির ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।
পিঠার গোলা :
চালেরগুঁড়া ১ কাপ। ময়দা ১ কাপ। গুড় ১ কাপ বা স্বাদ অনুযায়ী চিনিও দিতে পারেন। পানি ১ কাপ।
গুড় পানি দিয়ে চুলার আগুনে গলিয়ে নিতে হবে। গুড় ঠান্ডা হলে চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে এক ঘণ্টা ঢেকে রেখে দিন। তারপর একটি ছড়ানো ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে ডালের বড় চামচের এক চামচ গোলা নিয়ে প্যান দিয়ে ছড়িয়ে দিতে হবে। তাপর মাঝাখানে দেড় চা-চামচ ক্ষির দিয়ে পিঠা ভাজ করে নিতে হবে।
টিপস : গোলা খুব ঘন বা পাতলা হবে না। গুড় গরম থাকতে কখনও ময়দা আর চালের গুঁড়ার সঙ্গে মেশাবেন না। তাই ঠাণ্ডা করে তারপর মেশাবেন। পিঠার গোলায় চালের গুঁড়া আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিন। শুধু চালের গুঁড়া দিয়ে করলে পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর মাঝখানে থেকে ভেঙে যায়।
উপকরণ :
ময়দা দেড় কাপ, চালের গুঁড়া আধা কাপ, ডিম ১টি, চিনি পৌনে এক কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পানি ২ কাপ, লবণ সামান্য।
প্রণালি :
ডিম ফেটিয়ে তাতে চিনি, লবণ ও পানি মিশিয়ে আরও ফেটুন। বাকি উপকরণগুলো এর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। ফ্রাইপ্যান গরম করে সিকি কাপ বাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জ্বালে পিঠা বানিয়ে নিন। পিঠা ফ্রাইপ্যানের গা থেকে উঠে এলে চুলা থেকে নামিয়ে পুর ভরে ভাঁজ করে নিন।
পুরের উপকরণ :
দুধ ১ লিটার, গুঁড়া দুধ ১ কাপ, চিনি আধা কাপ, এলাচির গুঁড়া সিকি চা-চামচ।
প্রণালি :
দুধ, চিনি জ্বাল দিয়ে ঘন হয়ে এলে তাতে গুঁড়া দুধ, এলাচির গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালুয়ার মতো করে নামিয়ে নিন।
উপকরণ
সিদ্ধ চালের গুঁড়া ২ কাপ, ভেঙে নেওয়া খেজুরের গুড় ১ কাপ নারিকেল কোরানো ১ কাপ, লবণ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন:
১. চালের গুঁড়িতে লবণ মিশিয়ে হালকা করে পানি ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে। এবার বাঁশের বা স্টিলের চালনিতে চেলে নিন।
২. ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। এবার মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে। চুলায় বসিয়ে জ্বাল দিন।
৩. পাতলা সুতার দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন।
৪. এবার বাটিতে চালা চালের গুঁড়ি দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারিকেল দিন। আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন।
৫. এবার এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন।
৬. সিদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।
(ভাপা পিঠা তাজা গুঁড়ি অর্থাৎ সঙ্গে সঙ্গে গুঁড়ি করে বানালে ভালো হয়। শুকনা গুঁড়ি দিয়ে বানালে অনেকক্ষণ আগে গুঁড়ি পানি ছিটা দিয়ে রেখে পরে বাঁশের চালানিতে চালতে হবে।)