...............................................................................................
....................................................................................................................
 |
| টাকি শুটকি ভর্তা |
উপকরণ :
টাকি মাছ শুটকি ছোট টুকরা করা ১/২ কাপ ,জিরা, কাঁচা মরিচ ৫/৭ টা ,রসুন ২ টি ,পিয়াজ কুচি ২ টে : চামচ, লবন পরিমানমত।
প্রণালী :
১.টাকি মাছ শুটকি ছোট টুকরা করে একটি পাত্রে পানি দিয়ে ভিজিয়ে সিদ্ধ করে নিন । এবার ব্লেন্ডার এ অল্প পানি দিয়ে মাছ ব্লেন্ড করুন।
২.চুলায় প্যান দিয়ে তেল ছাড়া সব মসলা {জিরা ,কাঁচা মরিচ,রসুন, টি ,পিয়াজ কুচি} ভাজুন লাল করে । মসলা বেটে নিন।
৩.এবার মাছ এর কিমা হালকা ভেজে মসলার সাথে মিশান ও গরম ভাতের সাথে পরিবেশন করুন।
 |
| লইট্টা শুটকি ভর্তা |
উপকরন :
লইট্টা শুটকি ছোট করে কাটা -১ কাপ,শুকনা মরিচ ১০/১২ টি অথবা কাঁচা মরিচ,রসুন ১ টি, পিয়াজ ২ টি ,লবণ , জিরা ও তেল পরিমানমত।
প্রনালী :
১.লইট্টা মাছ শুটকি প্যান এ তেল ছাড়া ভাজি করে এবার একটি পাত্রে পানি দিয়ে সিদ্ধ করে নিন।
২.রসুন,পিয়াজ,মরিচ,জিরা তেলে ভাজি করে পাটায় বেটে নিন। এবার মাছ মিহি করা বেটে তাতে সব বাটা
মশলা মিশিয়ে নিন ও গরম ভাত দিয়ে পরিবেশন করুন।
 |
| চ্যাপা শুঁটকির ভুনা ভর্তা |
উপকরণ :
চ্যাপা শুঁটকি ৫-৬টি , শুকনো মরিচ ৫-৬টি, পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, রসুন মিহি করে কাটা ২ টেবিল চামচ, পরিমাণমতো সরিষা তেল এবং লবণ স্বাদ অনুযায়ী।
প্রস্তুত প্রণালি :
প্রথমে চ্যাপ শুঁটকির মাথা ফেলে দিয়ে আঁশ পরিষ্কার করে মাছ ভালো করে ধুয়ে রাখুন। এরপর একটি ফ্রাইপ্যানে পরিমাণমতো তেলে কিছু পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ভেজে নিয়ে পাটায় রসুন কুচি ও চ্যাপা শুঁটকি এবং স্বাদ অনুযায়ী লবণসহ মিহি করে বেটে নিন।
পরে একটি ফ্রাইপ্যানে অল্প তেলে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে তাতে চ্যাপা শুঁটকি বাটা দিয়ে ভালোভাবে ভুনা করে নামিয়ে পরিবেশন করুন।
উপকরণ :
লইট্টা শুটকি-৫০ গ্রাম,আলু- ২টি মাঝারি(কিউব করে কাটা),
শিম-৫০ গ্রাম (২ ইঞ্চি করে কাটা),টমেটো – ১টি (চার ভাগ করা),
পেঁয়াজ বাটা- ৪চা-চামচ,রসুন বাটা-২ চা-চামচ,আদা বাটা-২চা-চামচ,
জিরা গুঁড়া-১ চা-চামচ,হলুদ গুঁড়া-১ চা-চামচ,শুকনো/লাল মরিচের গুঁড়া- ৩ চা-চামচ অথবা স্বাধমত,লবন- ১ চা-চামচ অথবা স্বাধমত,
তেল- ১/৪ কাপ,ধনে পাতা কুচি –২চা-চামচ (ইচ্ছে হলে দিতে পারেন)।
প্রনালি:

শুটকি মাছগুলো ছোট(১ ইঞ্চি) করে টুকরা করে কেটে হাল্কা গরম পানিতে ১০মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আলু , শিম, টমেটো কেটে নিন।
প্রক্রিয়া :
এবার চুলায় মাঝারি আঁচে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে সব বাটা এবং গুড়া মশলা দিয়ে ভাল করে কষান। মশলা তেল ছেড়ে দিলে তাতে আলু আর শিম দিয়ে ভাল করে মেশান।
এখন মাছের টুকরোগুলো দিয়ে সাবধানে মেশান যেন মাছ না ভাঙ্গে। প্রয়োজন মনে করলে অল্প পানি মেশান যাতে মশলা পুড়ে না যায়।
মাঝারি আঁচি ১০মিনিট রান্না করুন। মাঝে মাঝে সাবধানে নাড়াচাড়া করুন যেন মাছ ভেঙ্গে না যায়।
এরপর ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং ১০ মিনিট মত রান্না করুন । এরপর ঢাকনা খুলে টমেটো দিয়ে আবার ঢেকে দিয়ে ৫ মিনিট রান্না করুন।
এরপর আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন। সিদ্ধ না হলে আরো কিছুক্ষন চুলায় রাখুন। রান্না হয়ে গেলে ধনে পাতে কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
গরম ভাতের সাথে পরিবেশন করুন।