...............................................................................................
....................................................................................................................
উপকরণ :
কিমা ১ কাপ, ময়দা ২ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ,
চিনি সামান্য, ডিম ১টা, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা
চা চামচ, লবণ, ঘি ও তেল পরিমাণমতো। আদা-রসুন বাটা ১ টেবিল চামচ।
প্রনালি :
প্রথমে ময়দা, ঘি, ডিম, বেকিং পাউডার, চিনি ও লবণ একত্রে মিশিয়ে কুসুম গরম
পানি দিয়ে ডো বানিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন ১ ঘণ্টা। এবার কিমা,
আদা-রসুন ও লবণ দিয়ে সিদ্ধ করে পেঁয়াজ-কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিন। এরপর
ময়দার ডোকে ২ ভাগ করে ১ ভাগ দিয়ে একটা বড় রুটি বেলে তাতে ডিমের প্রলেপ দিয়ে
কিমা ছড়িয়ে ছোট আকারে ভাজ করে তেলে ডুবিয়ে রেখে দিন ১০ মিনিট। তুলে আলতো
করে বেলে নিয়ে তাওয়ায় ঘিয়ে মচমচে করে ভেজে নিন।
উপকরণ :
ময়দা ২ কাপ,চিনি ১ চা চামচ,তেল ১ টেবিল চামচ,লবণপরিমাণ মতো,ঘি ১ চা চামচ,বেকিং আধা চা চামচ,তেল ও ঘি মিশিয়ে ভাজার জন্য,পানি পরিমাণমতো,মেথি ১ টেবিল চামচ,ধনিয়া পাতা কুচি ইচ্ছামত।
প্রস্তুত প্রণালি :
১.ময়দা একটি পাত্রে নিতে হবে। মেথি ৪/৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে পাটায় মিহি করে বেটে নিতে হবে।
২.তারপর ময়দার মধ্যে লবণ, চিনি, তেল, ঘি, মেথি, ধনিয়া পাতা ও পানি দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২/৩ ঘণ্টা।
৩.আবার গোলা ময়দা ভালো করে মেখে তারপর পিঁড়ির ওপর ময়দা ছিটিয়ে গোল করে আধা ইঞ্চির মতো রুটি বেলে ফ্রাইপ্যানে ঘি ৪.মেশানো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
উপকরণ:
ময়দা ৪ কাপ, ডিম ১টা, লবণ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, পনিরকুচি ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো।
প্রণালি:
ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পানি দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। তারপর টেনে টেনে বড় পাতলা রুটি বেলতে হবে। পনির মিহি কুচি করে রুটির ওপর ছিটিয়ে দিয়ে চারকোণা ভাঁজ দিতে হবে। আবার পনির ছেটাতে হবে। এবার ভাঁজ দিয়ে গোল করে ভাঁজটা নিচের দিকে দিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার একটি প্লেটে তেল মাখিয়ে ডোটা হাতের আঙুলে চেপে চেপে গোল পরোটার মতো করে বানাতে হবে। এখন ফ্রাইপ্যানে বাদামি করে ভেজে পরিবেশন। ইচ্ছা করলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করেও এই পরোটা বানানো যায়।
উপকরণ:
আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণমতো।
প্রণালি:
পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হলে আদা, রসুন, জিরা, গোলমরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষাতে হবে। এবার আলু সেদ্ধ দিয়ে নেড়ে নামাতে হবে। তারপর ময়দার সঙ্গে তা মাখাতে হবে। সবশেষে পরোটা বেলে ছেঁকা তেলে ভাজতে হবে।
উপকরণ:
আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ,
আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ,পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণমতো।
প্রণালি:
পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হলে আদা, রসুন, জিরা, গোলমরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষাতে হবে। এবার আলু সেদ্ধ দিয়ে নেড়ে নামাতে হবে। তারপর ময়দার সঙ্গে তা মাখাতে হবে। সব শেষেপরোটা বেলে তেলে ভাজতে হবে।