Showing posts with label নাস্তা. Show all posts
Showing posts with label নাস্তা. Show all posts

Monday, 11 August 2014

চটপটি

উপকরণ : 
মটর ৫০০ গ্রাম, আলু ২৫০ গ্রাম, ডিম ২টি, তেঁতুলের ক্বাথ আধা কাপ, চিনি আধা কাপ, সিরকা ৩ টেবিল চামচ, শসা ৫০০ গ্রাম, টেমেটো ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ স্বাদমতো, ধনেপাতা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, খাবার সোডা ১ চা চামচ, টালা শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা বা শুকনা মরিচ ৮টি, জিরা ১ টেবিল চামচ, ধনে ১ টেবিল চামচ, মেথি ১ চা চামচ, কালো গোলমরিচ ৮টি, 
কালিজিরা ১ চা চামচ, মৌরি ২ চা চামচ, রাঁধুনি ১ টেবিল চামচ, লবঙ্গ ৫টি, পাঁচফোড়ন ১ চা চামচ, বিট লবণ গুঁড়া দেড় চা চামচ।

যেভাবে তৈরি করবেন :

১. মটর বেছে ধুয়ে ১ চা চামচ খাবার সোডা দিয়ে ৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
২. ভিজানো মটর ভালো করে ধুয়ে মটরের চার গুণ পানি দিয়ে সিদ্ধ করুন।
৩. ডিম ও আলু সিদ্ধ করে ঝুরি করুন।
৪. সব মসলা টেলে গুঁড়া করে বিট লবণ গুঁড়া মিশিয়ে নিন।
৫. তেঁতুলের ক্বাথ সঙ্গে আধা কাপ চিনি, স্বাদমতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১ টেবিল চামচ তেল ও সামান্য পানি দিয়ে জ্বাল করুন।
৬. সব একসঙ্গে মেখে সাজিয়ে ওপরে মসলা ছিটিয়ে পরিবেশন করুন।

দই ফুচকা


উপকরণ :
ফুচকা : লাল আটা ২ কাপ, সুজি আধা কাপ, তালমাখনা ২ চা-চামচ, 
লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো।

সব উপকরণ একসঙ্গে মেখে শক্ত ডো বানিয়ে রুটি বেলে ছোট ছোট করে কেটে ডুবো তেলে ভেজে ফুচকা তৈরি করে নিন।

গুঁড়া মসলার জন্য : ধনে গুঁড়া ২ টেবিল-চামচ, জিরা টেলে গুঁড়া করা ২ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল-চামচ।

টক : তেঁতুলের গোলা ১ কাপ, চিনি আধা কাপ, ধনেপাতা ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫টি, শুকনা মরিচ ভাজা৬টি, বিট লবণ আধা চা-চামচ। 

একসঙ্গে ব্লেন্ড করে জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার পানি ঝরানো দই ১ কাপ, লবণ আধা চা-চামচ একসঙ্গে ফেটে নিন।

পুর : 
 আলু সেদ্ধ চটকানো ১ কাপ, ছোলার ডাল সেদ্ধ ১ কাপ,পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি 

স্বাদমতো গুঁড়া মসলা ও লবণ দিয়ে মেখে নিন।

সবশেষে প্রতিটি ফুচকায় পুর ভরে চাটনি দিয়ে প্লেটে সাজিয়ে দইয়ের মিশ্রণ ঢেলে গুঁড়া মসলা দিয়ে ওপরে ধনে পাতা কুচি, ও ঝুরি হাতে ভেঙ্গে ছড়িয়ে দিয়ে সাজিয়ে পরিবেশন। 

কেনা ফুচকা দিয়েও দই ফুচকা তৈরি করতে পারেন। আবার দই ছাড়া ফুচকা শুধু পুর ও টক দিয়েই খেতে পারেন।