Showing posts with label সবজি. Show all posts
Showing posts with label সবজি. Show all posts

Saturday, 13 December 2014

সবজি মাশরুম

সবজি মাশরুম
উপকরণ:
মাশরুম ২০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, মটরশুঁটি ১০০ গ্রাম, টমেটো ১০০ গ্রাম, ফুলকপি ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ, 
জিরা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ফালি ৬টি, কারি পাউডার ১ চা চামচ, চিনি আধা চামচ, হলুদ গুঁড়ো সামান্য।

যেভাবে তৈরি করবেন:
১. মাশরুমসহ সব সবজি কেটে ধুয়ে নিন।
২. টমেটো ছাড়া সব সবজি তেলে ভাজুন।
৩. এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে সব মসলা দিন।
৪. সামান্য পানি ও লবণ দিয়ে মসলা কষিয়ে টমেটো ছাড়া সব সবজি দিন।
৫. সবজি সিদ্ধ হলে টমেটো, কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন।
৬. কারি পাউডার দিয়ে নেড়ে পাঁচ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

করলা মুগডাল

করলা মুগডাল
উপকরণ : 
মুগডাল ১ কাপ, করলা ১০০ গ্রাম,হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, 
রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি : 
১.মুগডাল ভেজে ধুয়ে নিন। করলা গোল গোল করে কেটে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে তেলে হালকা ভেজে নিন। 

২.কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করুন। গরম পানি পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিন। 

৩.ডাল সিদ্ধ হলে কাঁচামরিচ ও ভেজে রাখা করলা দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Monday, 3 November 2014

পাঁচমিশালি সবজি আচার


উপকরণ :
শালগম আধা কাপ,ফুলকপি আধা কাপ, বাঁধাকপি আধা কাপ, বরবটি
-গাজর টুকরা আধা কাপ,কাঁচা টমেটো আধা কাপ,মটরশুঁটি আধা কাপ,
জিরা বাটা ১ চামচ,হলুদ সামান্য,সরিষা বাটা ১ টেবিল চামচ,বিটলবণ আধা চা চামচ,জিরা-পাঁচফোড়ন-ধনে ভাজা গুঁড়া ১ চা চামচ,তেঁতুলের মাড় সিকি কাপ,চিনি সিকি কাপ, আদা বাটা ১ টেবিল চামচ,রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ,সিরকা আধা কাপ,মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,আস্ত পাঁচফোড়ন ১ চা চামচ,পাঁচফোড়ন বাটা ১ চামচ,
সরিষার তেল ৩০০ গ্রাম,সোডিয়াম বেনজয়েট আধা চা চামচ,
সিরকা ১ টেবিল চামচ। 

প্রণালী :
সবজি ছোট টুকরা করে কেটে ভাপ দিয়ে পানি ঝরিয়ে এক দিন রোদে শুকান।কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দিন। এরপর একে একে সব বাটা মসলা, লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে কষিয়ে সবজি দিন। একটু নেড়ে সিরকা ও চিনি দিন। এবার তেঁতুলের মাড় দিয়ে ভালো করে কষান। আচার যখন তেলের ওপর উঠে আসবে, নামিয়ে সোডিয়াম বেনজয়েট ও সিরকা গুলে আচারে দিন। ভাজা মসলার গুঁড়া দিন। ঠাণ্ডা হলে বয়ামে রেখে কয়েক দিন রোদে দিয়ে সংরক্ষণ করুন।

কলার মোচার ভর্তা

কলার মোচার ভর্তা
উপকরণ:
কলার মোচা ২টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, 
রসুন বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি সিকি কাপ, 
সরিষার তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ২-৩টি, ছোট চিংড়ি মাছ পরিমাণমতো, ঘি ১ চা চামচ।

প্রণালী :
১. মোচা থেকে ফুল আলাদা করে ফুলের ভেতর শলাকার মতো সাদা অংশটি ফেলে দিয়ে লবণ-পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন

২. কড়াইয়ে তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নিন।

৩. মোচার ফুল লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে সিদ্ধ করে বেটে নিন।

৪. এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে বাটা ফুলগুলো দিয়ে চিংড়ি মাছ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে নেড়ে নিন যেন পানি না থাকে।

৫. সবশেষে ঘি দিয়ে নামিয়ে নিন।

তিল বেগুনের ভর্তা

উপকরণ:
বেগুন ২টি, তিল ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি সিকি কাপ, সরিষার তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ২-৩টি, পোস্তদানা ১ চা চামচ, গোটা সরিষা ১ চা চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, গোটা জিরা ১ চা চামচ, শুকনা মরিচ ২টি, টমেটো ২-৩টি, আলু সিদ্ধ ১টি।


প্রনালী :
১. বেগুন পুড়ে ভর্তা করে নিন। টমেটো পানিতে সিদ্ধ করে ভর্তা করে নিন।
২. তিল, সরিষা ও পোস্ত বেটে নিন।
৩. কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে আদা বাটা, তিল, সরিষা ও পোস্ত বাটা দিয়ে কষিয়ে বেগুন, টমেটো, আলু সিদ্ধ দিয়ে নাড়তে থাকুন যেন লেগে না যায়।
৪. লবণ ও কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিন।

Monday, 25 August 2014

শাপলা ভর্তা


উপকরণ : 
শাপলা লতা কেটে বেছে নেওয়া ৩০০ গ্রাম, খোসা ছাড়ানো মাঝারি চিংড়ি ২টি, কোরানো নারকেল সিকি কাপ, রসুন ৬ কোয়া, দেশি পেঁয়াজ ৩টি চার টুকরা করা, শুকনা মরিচ ৬টি, লবণ ১ চা-চামচ, 
চিনি ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।

প্রণালি : 
শাপলা লতা ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন। ঠান্ডা হলে হাত দিয়ে চিপে বাড়তি পানি নিংড়ে নিয়ে একটি পাত্রে রাখুন। ফ্রাইপ্যানে এক টেবিল চামচ সরিষার তেল গরম করে শুকনা মরিচ টেলে উঠিয়ে রাখুন। এবার তাতে চিংড়ি মাছ, কোরানো নারকেল ও আধা চা-চামচ লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে উঠিয়ে রাখুন।

 এবার বাকি এক টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন ভেজে নিন। কিছুক্ষণ ভাজার পর শাপলা লতা ও বাকি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করুন। বাড়তি পানি টেনে গেলে চিংড়ি মাছ ও নারকেল কোরা দিয়ে কিছুক্ষণ ভাজুন। তারপর শুকনা মরিচ, চিনি এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নামান। পাটায় মসৃণ করে বেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Monday, 11 August 2014

স্পেশাল আলু চাট


উপকরণ : 
সিদ্ধ আলু ৫০০ গ্রাম, পানি ঝরানো টক দই ২৫০ গ্রাম, কর্নফ্লাওয়ার আধা কাপ, পাকা টমেটো কুচি ২০০ গ্রাম, শসা কুচি ২০০ গ্রাম,পেঁয়াজ কিউব করে কাটা ১/২ কাপ , ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, টালা মরিচ গুঁড়া ১ চা চামচ, টালা জিরা গুঁড়া ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, চাট মসলা ১ টেবিল চামচ, 
বিট লবণ আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, চিনি ১ টেবিল চামচ, সরিষার  তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন :

১. আলু সিদ্ধ করে গরম থাকতে চটকে নিন। এবার আলুর সঙ্গে অর্ধেক জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মেখে নিন।

২. আলুর মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে গোলাকার চ্যাপ্টা চাপ বানিয়ে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এরপর চুলায় তেল গরম হওয়ার পর দুই পিঠ বাদামি করে ভেজে নিন।

৩. পানি ঝরানো টক দই, বাকি জিরা গুঁড়া, চাট মসলা, টালা মরিচ গুঁড়া, চিনি, স্বাদমতো লবণ, বিট লবণ দিয়ে মেখে নিন।

৪. টমেটো ও শসা বিচি ফেলে ছোট কিউব করে কেটে নিন। টমেটো, শসা, পেঁয়াজ কিউব, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি সামান্য লবণ দিয়ে মেখে নিন।

৫. একটি ছড়ানো থালায় ভাজা চপগুলো রেখে প্রতিটির ওপর প্রথমে দইয়ের মিশ্রণ দিন। তার ওপর টমেটোর মিশ্রণ দিন। এবার সামান্য জিরা গুঁড়া ও চাট মসলা ওপরে ছড়িয়ে পরিবেশন করুন মজাদার আলুর চাট।

বেগুন পোড়ানো ভর্তা


উপকরণঃ
আস্ত বেগুন - ১ টা (৪০০ গ্রাম),সরিষার তেল - ২ টেবিল চামচ,পেঁয়াজ কুচি - ১/২ কাপ,কাঁচামরিচ  বা  শুকনা - ৪-৫ টা (কুচি করে দিতে পারেন অথবা হাল্কা করে টেলে নিয়ে ভর্তা করে দিতে পারেন), ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ (ইচ্ছা),লবণ- ১ চা চামচ অথবা পছন্দমত,

পদ্ধতিঃ
বেগুন নরম হওয়া পর্যন্ত পুড়িয়ে নিন। বিভিন্ন উপায়ে বেগুন পুড়াতে পারেনঃ
সবচেয়ে ভাল উপায় হচ্ছে চুলার উপর আগুনে পুড়ানো। বেগুনটা ধুয়ে আগুনের উপর দিয়ে ভাল করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে পুড়িয়ে নিন। 

অথবা, 
ওভেনের ব্রয়লারে দিয়েও বেগুন পুড়াতে পারেন। এজন্য প্রথমে বেগুনের গায়ে ভাল করে তেল ব্রাশ করে নিন। তারপর ফয়েল দিয়ে মুড়িয়ে ৪০-৫০ মিনিট বা নরম হওয়া পর্যন্ত ব্রয়ল করুন।

 অথবা, 
আপনি চাইলে বেক করেও বেগুন পুড়াতে পারেন। প্রথমে কাঁটাচামচ দিয়ে বেগুনের গায়ে ভাল করে কেঁচে দিন। তারপর প্রিহিট ওভেনে ৪০০ ডিগ্রি ফারেনহাইটে নরম হওয়া পর্যন্ত বেক করুন।

বেগুন পুড়া হয়ে গেলে ওভেন বন্ধ করে বেগুনটা ঠান্ডা হতে দিন। তারপর মাংসল অংশ থেকে চামড়া আস্তে আস্তে  ছাড়িয়ে নিয়ে ভাল করে ভর্তা করে নিন।

তারপর পেঁয়াজকুচি, মরিচকুচি, লবন ও ধনিয়াপাতাকুচি ভাল করে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Sunday, 10 August 2014

আস্ত ফুলকপি ভুনা

উপকরনঃ 
আস্ত ফুলকপি - ১ টা মাঝারি আকারের,টমেটোকুচি-  ২ টা মাঝারি আকারের,মটরশুঁটি - ১ কাপ,পেঁয়াজকুচি- ২ কাপ,হলুদ গুঁড়া - ৩/৪ চা চামচ, জিরা গুঁড়া - ১ চা চামচ,লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ বা পছন্দ মত,রসুন বাটা - ১ টেবিল চামচ,তেল- ৫ টেবিল চামচ,লবণ- ২ চা চামচ বা স্বাদমত।
পদ্ধতিঃ
ফুলকপি ধুয়ে নিচের পাতার অংশটুকু কেটে ফেলে দিন। এবার একটি বড় পাত্রে পানি সিদ্ধ করে তাতে ১ চা চামচ লবণ ও ফুলকপি দিয়ে ১০-১৫ মিনিটমত মাঝারি আঁচে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা হতে রাখুন।
একটি বড় প্যানে তেল গরম করে পেঁয়াজ নরম করে ভাজুন। তারপর বাকি মসলাগুলো দিয়ে ২-৩ মিনিট কষান। মসলাতে অল্প পানি দিয়ে ফুটে উঠলে সিদ্ধ ফুলকপিটি দিয়ে দিন এবং সাবধানে ফুল্কপির গায়ে মসলা মাখিয়ে দিন। তারপর ঢাকনা দিয়ে কম আঁচে ১০ মিনিটমত রান্না করুন।ফুলকপি ভুনা খিচুড়ি বা পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন।
টিপসঃ  
ফুলকপি রান্না করার আগে তেলে হাল্কা বাদামী করে ভেজে নিতে পারেন।আপনি চাইলে ফুলকপি বেকও করতে পারেন। সিদ্ধ ফুল্কপিটি বেকিং ট্রেতে বসিয়ে কষানো মসলাগুলো গায়ে মাখিয়ে দিন। তারপর ৪০০ ডিগ্রী ফা. এ ২০-২৫ মিনিট বেক করুন। 

বেগুনের টক ভাজি



উপকরনঃ
বেগুন - ২০০ গ্রাম,সাদা ভিনেগার - ২ চা চামচ,সয়া সস -  ২ চা চামচ,ব্রাউন সুগার - ২ চা চামচ (চাইলে চিনিও ব্যবহার করতে পারেন),আস্ত লাল মরিচ - ৪ টা,পেঁয়াজকুচি - ১/৪ কাপ,রসুনকুচি - ১ টেবিল চামচ,গোলমরিচ গুঁড়া - ১/২ চা চামচ,লবন - ১/ চা চামচ অথবা স্বাদমত,তেল - ৫ টেবিল চামচ
 
পদ্ধতিঃ
বেগুন ভাল করে ধুয়ে কিউব করে কেটে নিন। একটি বাটিতে ভিনেগার, সয়া সস, গোলমরিচ ও লবন মিশিয়ে একপাশে রাখুন।
একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে বেগুনের টুকরাগুলো দিন এবং হাল্কা নরম করে ভেজে পাত্রে তুলে রাখুন।এবার প্যানে বাকি তেল দিন। তেল গরম হলে আস্ত লাল মরিচগুলো (ঝাল করতে চাইলে মরিচ ভেঙ্গে টুকরা করে দিতে পারেন)দিয়ে ৫ সেকেন্ড মত ভাজুন। তারপর পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে নরম হয়ে উঠা পর্যন্ত ভাজুন। 

পেঁয়াজ ভাজা হলে বেগুনগুলো দিন এবং ভিনেগারের মিশ্রনটা দিয়ে ভাল করে মিশান। এবার ঢেকে দিয়ে ৮-১০ মিনিট কম আঁচে রান্না করুন।

বেগুন নরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। পোলাউ, খিচুড়ি অথবা বিরিয়ানির সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের বেগুন ভাজি। 



বরবটি ভর্তা


উপকরণঃ
বরবটি – ৩০০ গ্রাম,পেঁয়াজকুচি – ১/২ কাপ,রসুনকুচি – ৩ টি কোয়া,
কাঁচা মরিচ – ৪-৫টি,হলুদ গুঁড়া – ১/২ চা চামচ,জিরা গুঁড়া – ১/২ চা চামচ,লেবুর রস -১ টেবিল চামচ,লবন – ১/২ চা চামচ  অথবা স্বাদ মতো,সরিষার তেল – ২ টেবিল চামচ,ধনেপাতাকুচি – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)

পদ্ধতিঃ
বরবটি ধুয়ে ১ ইঞ্চি আকারে কেটে এক পাশে রাখুন।একটি প্যান তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজকুচি এবং রসুনকুচি দিয়ে প্রায় ১ মিনিট ভাজুন।

তারপর বরবটি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লেবুর রস ও লবণ দিন এবং উপকরণগুলো নরম হওয়া পর্যন্ত মাঝারি তাপে ভাজতে থাকুন  ( প্রায় ১০-১২ মিনিটের কাছাকাছি )।তারপর ধনে পাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।

রান্না বরবটি ঠাণ্ডা হলে শিলনোড়া বা চপারের সাহায্যে এটি ভর্তা করে নিন।বরবটি ভর্তা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।