Showing posts with label শাঁক. Show all posts
Showing posts with label শাঁক. Show all posts

Friday, 8 August 2014

পাটশাকের ঘণ্ট

Add caption



উপকরণ: 
পাটশাক ২ আঁটি,মসুর ডাল ১ কাপ,পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ,
কাঁচা মরিচ ৪-৫টি ফালিরসুন কুচি ৩-৪ কোয়া,হলুদ গুঁড়া সামান্য,
বোম্বাই মরিচ ১টি,লবণ ও তেল প্রয়োজনমতো।

প্রণালি: 
পাটশাক ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। ডাল ধুয়ে ২ কাপ পানি, ১ কোয়া রসুন কুচি, কাঁচা মরিচ ফালি, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে চুলায় দিতে হবে।

ডাল সেদ্ধ হয়ে এলে পাটশাক দিতে হবে। পাটশাক ও ডাল সেদ্ধ হয়ে মাখামাখা হলে অন্য একটি কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভাজতে হবে। ভাজা হলে পাটশাকসহ ডাল আস্তে আস্তে কড়াইয়ে ঢেলে দিতে হবে।

বোম্বাই মরিচ টুকরা করে শাকে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে পরিবেশন করা যায় মজাদার পাটশাকের ঘণ্ট। (মিষ্টি অথবা তেতো পাটশাক একই পদ্ধতিতে রান্না করা যায়)

লাউপাতার ভর্তা



উপকরণ : 
কচি লাউপাতা ১৫/২০টি, পেঁয়াজ বাটা ১/৩ কাপ, কাঁচামরিচ বাটা ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, সরষে বাটা ২ চা চামচ, সরষের তেল সামান্য, হলুদ গুঁড়া সিকি চা চামচ,
পেঁয়াজ কুচি সিকি কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ কুচি সামান্য।

প্রণালী : 
লাউপাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কয়েকটি পাতা বিছিয়ে রাখতে হবে। এবার ওপরের সব মসলা একটি বাটিতে মেখে বিছানো পাতাগুলোর মধ্যে রাখতে হবে এবং পাতা মুড়ে দিতে হবে। এর সঙ্গে বাকি পাতা দিয়ে মুড়ে সুতা দিয়ে বেঁধে দিতে হবে, যাতে মসলা বের না হয়। এবার বসা ভাতের মধ্যে মসলা মোড়ানো লাউপাতা দিয়ে ঢেকে দিতে হবে। ভাত হয়ে গেলে ভাত থেকে মসলা মোড়ানো পাতা বের করে পাটায় বেটে বা হাত দিয়ে চটকে নিযে কাঁচা সরষের তেল দিয়ে ভর্তা তৈরি করতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটি রাইস কুকারে করা যায়।