Showing posts with label সালাদ. Show all posts
Showing posts with label সালাদ. Show all posts

Monday, 6 April 2015

মিষ্টি দইয়ে মাংসের সালাদ


উপকরণ:

হাড় ছাড়া গরুর মাংস সেদ্ধ এক কাপ, ক্যাপসিকাম তিন রঙের তিনটি, কাঁচা মরিচকুচি ২ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, শসা ১টা, গাজর ১টা, পেঁয়াজ ১টি বড়, মিষ্টি দই পরিমাণমতো ও গোলমরিচগুঁড়া ১ চা-চামচ।

প্রণালি:

প্রথমে মাংস সেদ্ধ করে লম্বা করে কেটে নিন। এবার ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, গাজর লম্বা করে কেটে সব একসঙ্গে মেশাতে হবে। এবার কাঁচা মরিচকুচি, লবণ, গোলমরিচ ও মিষ্টি দই দিয়ে পরিবেশন করুন।

Sunday, 8 February 2015

ফ্রুটস রায়তা


উপকরণ :
শসা, গাজর আধা কাপ, আপেল আধা কাপ, আঙ্গুর ও আনারস আধা কাপ, টমেটোর সস ২ টেবিল চামচ,টক দই আধা কাপ, মিষ্টি দই এক কাপের চার ভাগের এক ভাগ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ,
বিট লবণ আধা চা চামচ, কাঁচা মরিচ ২-৩টি।

প্রণালি :
শসা, গাজর, আপেল, আনারস কেটে নিন কুচি করে। এবার একটি পাত্রে সব উপকরণ এক সাথে মিক্স করুন। তৈরি হয়ে গেল ফ্রুটস রায়তা।

Sunday, 28 December 2014

মটরশুঁটির সালাদ



উপকরণ :
মটরশুঁটি ১ কাপ, শসা কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, কাজু বাদাম/চীনা বাদাম (আধা ভাঙা) আধা কাপ, টমেটো সস আধা কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি সামান্য, চিনি আধা চা চামচ, লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালি :

প্রথমে মটরশুঁটি ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। একটি ডিশে সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে মটরশুঁটি ও বাদাম দিয়ে পরিবেশন করুন মজাদার সালাদ।